Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অফসিজনে তরমুজ চাষে আলাউদ্দিনের বাজিমাত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৮:৩১
অফসিজনে তরমুজ চাষে আলাউদ্দিনের বাজিমাত

ছবি: আগামীর সময়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষক আলাউদ্দিন অফসিজনে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। সঠিক বীজ নির্ধারণ, কঠোর পরিশ্রম আর কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলন পেয়েছেন তিনি। অফসিজন হওয়ায় স্থানীয় বাজারে তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। খরচ মিটিয়ে দুই থেকে তিনগুণ লাভবান হবেন বলে আশা করছেন আলাউদ্দিন।

জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। গতবার অল্প জমিতে তরমুজের চাষ করে লাভবান হওয়ায় এ বছর ৮০ শতক জমিতে তরমুজের আবাদ করেছেন।

সরেজমিন কৃষক আলাউদ্দিনের তরমুজ বাগানে গিয়ে দেখা গেছে, মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজের আবাদ করা হয়েছে। সবুজ পাতার ফাঁকে মাচায় ঝুলছে অসংখ্য তরমুজ। আকারে বড় হওয়ায় মাটিতে যেন পড়ে না যায় সেজন্য প্রতিটি তরমুজ জালি দিয়ে মাচার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। প্রতিটি গাছে ৩-৪টি করে তরমুজ ধরে আছে। একেকটি তরমুজ ৪ থেকে ৫ কেজি ওজনের।

জমিতে পরিচর্যা করছিলেন তরমুজ চাষি আলাউদ্দিন। আলাপকালে তিনি জানান, কৃষি বিভাগের পরামর্শে গত বছর ২০ শতক জমিতে প্রথমবার তরমুজ চাষ করেছিলাম। প্রথমবারেই ভালো ফলন পেয়েছিলাম। বাজারে অসময়ের তরমুজের চাহিদা থাকায় ভালো লাভ পেয়েছিলাম। তাই এ বছর ৮০ শতক জমিতে তরমুজের চাষ করেছি। ভালো ফলন এসেছে। মে মাসের শুরুতে ব্ল্যাককুইন জাতের তরমুজ রোপণ করি। বর্তমানে হারভেস্টারের (কর্তন) অপেক্ষায় রয়েছে। প্রতিটি তরমুজ চার থেকে পাঁচ কেজি ওজনের। সপ্তাহ খানেকের মধ্যে বিক্রির উপযোগী হবে।


আরও পড়ুন

এবার জাগপা সভাপতি খন্দকার লুৎফর বহিষ্কার

০৪ জুলাই ২০২৬

তিনি আরও জানান, ধান চাষে লাভ কম। তা ছাড়া এই সিজনে মানে বর্ষায় নিচু জমিতে পানি জমে থাকে। তাতে অন্য ফসল করা লোকসান। তাই এই সময়টাতে অন্য ফসল না করে তরমুজের চাষ করি। এতে অল্প সময়ে কম খরচে অধিক লাভবান হওয়া যায়।


আলাউদ্দিন বললেন, ৮০ শতক জমিতে আমার লাখ টাকার মতো খরচ হয়েছে। পাইকাররা এসে দরদাম করছেন। প্রতি কেজি তরমুজ পাইকারি ৫০ টাকা দাম হচ্ছে। এই অনুপাতে যে ফলন এসেছে তাতে আমার খরচ উঠে দুই থেকে তিনগুণ লাভ হবে বলে আশা করছি।

কৃষক আলাউদ্দিনের তরমুজ চাষে সফলতা দেখে গ্রামের অন্য কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। তাকে দেখে একই গ্রামের সুমন, কাইয়ুমসহ অনেকে তরমুজ চাষ শুরু করেছেন। প্রতিদিন আলাউদ্দিনের তরমুজ বাগানে ভিড় করছেন উৎসুক কৃষক ও ফলপ্রেমীরা।

একই গ্রামের সুমন মিয়া বললেন, তরমুজ চাষ লাভজনক। কম সময় ও খরচে অধিক লাভ পাওয়া যায়। তাই আমিও তরমুজের চাষ করেছি। মাসখানেকের মধ্যে আমার বাগানের তরমুজ বিক্রির উপযোগী হবে।

ঘাগড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের ভাষ্য, অসময়ে তরমুজ একটি লাভজনক ফসল। কৃষক আলাউদ্দিনকে উপজেলা কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। তার জমিতে তরমুজের ভালো ফলন এসেছে। এতে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হবেন। তার সফলতা দেখে গ্রামের অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-আলম বললেন, কম সময় ও খরচে তরমুজ চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। বর্ষা মৌসুমে তাই নিচু জমি পতিত না রেখে তারা সেই জমিতে তরমুজের আবাদ করে ভালো ফলন পাচ্ছেন। স্থানীয় বাজারে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় তারা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

এ উপজেলায় এই সময়ে ৩০ বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে অনেক জমির তরমুজ বিক্রির উপযোগী হবে। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের পর্যাপ্ত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে, যোগ করেন তিনি।

বাজিমাতআলাউদ্দিনপাকুন্দিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন