Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পদ্মায় জেলের জালে মাছ নয়, উঠল গ্রেনেড সদৃশ বস্তু

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২০:২৩
পদ্মায় জেলের জালে মাছ নয়, উঠল গ্রেনেড সদৃশ বস্তু

ছবি: আগামীর সময়

প্রতিদিনের মতো বুধবার (১৫ জুলাই) সকালে পদ্মায় মাছ ধরতে নেমেছিলেন জেলে সাইদার রহমান। কিছুক্ষণ পর জাল তুলতেই বুঝতে পারলেন ভারী কিছু আটকে আছে। তবে ওটা মাছ নয়। জাল থেকে উঠে এলো মরিচাধরা ধাতব একটি বস্তু।

বস্তুটি ছিল বেশ ভারী। দেখতেও ছিল অচেনা প্রথমে সেটিকে তেমন গুরুত্ব দেননি জেলে সাইদার। ভেবেছিলেন নদীর তলদেশে পড়ে থাকা কোনো পুরোনো ধাতব বস্তু। কৌতূহল থেকেই সেটি বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর বদলে যায় পরিস্থিতি। ছেলে সাব্বির রহমান মোবাইল ফোনে বস্তুটির ছবি তোলেন। ইন্টারনেটে ছবির সঙ্গে মিলিয়ে দেখেন। তখনই সন্দেহ তৈরি হয়। বস্তুটি দেখতে অনেকটা গ্রেনেডের মতো। আর দেরি করেননি তারা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ঘটনাটি আজ বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা-পিরোজপুর এলাকার পদ্মা নদীতে।

স্থানীয়রা জানান, উপজেলার রাওথা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সাইদার রহমান মই জাল দিয়ে মাছ ধরছিলেন। জাল তোলার সময় ধাতব বস্তুটি উঠে আসে। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে পৌঁছান বিজিবির মীরগঞ্জ বিওপির সদস্যরাও। সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করা হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে রাখা হয় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে বোম্ব ডিসপোজাল ইউনিট। বিশেষজ্ঞরা বস্তুটি পরীক্ষা করেন। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বস্তুটি জালে ওঠার বিষয়ে জেলে সাইদার রহমান বলেছেন, 'জাল থেকে তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলে ইন্টারনেটে দেখে জানায়, এটি বোমার মতো দেখতে। তখনই পুলিশকে খবর দিই। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করে।'

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন বললেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে।

তবে সময়মতো জেলের সতর্কতা, পুলিশের দ্রুত পদক্ষেপ এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

পদ্মাজেলেগ্রেনেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    advertiseadvertise