নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করেছে র্যাব।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।পরে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুকুরটিতে তানভির ও আনসারুল নামে দুই যুবক গোসল করতে যান। এ সময় তানভিরের পায়ে গ্রেনেডটি স্পর্শ হয়। পরে তারা সেটি তুলে পুকুর পাড়ে এনে...