Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী, ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫
২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী, ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ছবি: আগামীর সময়

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি, একটি ইনকিউবেটরে তিন নবজাতক এবং ২০২১ সালে পরিত্যক্ত ঘোষিত ভবনে চিকিৎসাসেবা চলার চিত্র দেখে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি কোথাও হয়ে থাকে, তাহলে এই হাসপাতালে এসে হয়েছে। বাংলাদেশের কোথাও এমন পরিস্থিতি আছে বলে আমার জানা ছিল না।’

হাসপাতালের পরিস্থিতি দেখে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী থাকাকালে এটাকে করেছিলেন। এই ২০ বছরের মধ্যে কখনো হাত দেওয়া হয়নি। তিন যুগ পরে এই একই হাসপাতালে যেখানে ২৫০ রোগী থাকার কথা, সেখানে আজকে আছে ৮৬৭ জন। এবং তাদের যে মানবেতর অবস্থা, এই অবস্থা আমি দেখে খুবই বিস্মিত এবং আমার জীবনে এরকম সিনারিও চোখে পড়েনি।’


আরও পড়ুন

দেশে নাকি তেল নেই, তাহলে এত বড় লংমার্চ তারা কীভাবে করে?

০৫ সেপ্টেম্বর ২০২৬

তিনি আরও বলেন, ‘আর জীবনে এরকম হাসপাতাল বাংলাদেশের কোথাও আছে, এটা আমার মনে হয় আমার জানা নেই, থাকার কথাও না। এখানে বিছানা আপনার সবগুলি হলো নিচে।’

শিশু ওয়ার্ডের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বাচ্চাকাচ্চাদের ইনকিউবেটরে একটা বাচ্চার জায়গায় তিনটা করে রেখে দিচ্ছে। কী যে নোংরা!’

হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ অর্থ ও সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা তদন্ত করার কথাও জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, ‘এখানে আমার কাছে একটি সন্দেহ আছে, সেটা আমি তদন্ত করব। এখানে ২৫০ শয্যার হাসপাতাল। সেখানে ৭৫০ রোগীর খাবারদাবার, সরাঞ্জম সরবরাহ করা হয়। এখানকার ২৫০ আর ওখানের (জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল) ৫০০ শয্যা। এই ৭৫০ শয্যার জন্য সরকার থেকে দেওয়া হয়। এই টাকাগুলি রোগীদের জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তদন্ত করে দেখব।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে একটি সমন্বয় কমিটির মিটিং করব। সেই সমন্বয় মিটিংয়ে  আমি জিজ্ঞেস করব। যারা দায়ী ব্যক্তি আছেন, যারা যারা কাজগুলো করেননি, তারা কেন সাজাপ্রাপ্ত হবেন না, এটাও আমি জিজ্ঞেস করব।’

হাসপাতাল ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই বিল্ডিংটাকে আপনার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ২০২১ সালে, তারপরেও এখানে রোগী আছে।’

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ২০২৫ সালের এক প্রতিবেদনে হাসপাতালটিতে প্রতিদিন ৯০০ থেকে ১ হাজার রোগী ভর্তি থাকার তথ্য উঠে আসে।

হাসপাতাল পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সোহানসহ জেলা-উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীজামালপুরহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise