Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাহীন শওকত

জামায়াত ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪
জামায়াত ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে

ছবি: আগামীর সময়

জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ একই সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত খালেক।

তিনি বলেছেন, ‘সম্প্রতি জামায়াতের কিছু বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন

অপ্রতিম হত্যাকাণ্ড: পাঁচ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহীন শওকত খালেক আরো বলেছেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অপরাধ, অপকর্ম বা সহিংসতার অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই। তবে যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো, নির্যাতন এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।

জামায়াতের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলের বক্তব্যে আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এ কারণে বিষয়টি নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে এবং তা সামনে আসছে।

বিএনপির নেতাকর্মীদের ওপর অতীতে মামলা, গ্রেপ্তার, কারাবন্দি ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, এসব ঘটনায় যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে অবস্থান নেওয়া হবে।

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগও বেড়েছে।

চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে শাহীন শওকত বললেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে তিনি আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। দেশের আকাশসীমা ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ছাত্রদলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে শাহীন শওকত বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজশাহীসহ সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ছাত্রদল সাংগঠনিকভাবে গড়ে উঠেছে। তাই ছাত্রদলের নেতাকর্মীদের অন্য কেউ চোখ রাঙানি বা ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কটূক্তি, অপমান বা সহিংসতার ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংঘাতের পরিবর্তে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করতে হবে।’

আরও পড়ুন

পাহাড়ের বুকে নীল জলে রোমাঞ্চ

২৫ সেপ্টেম্বর ২০২৬

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জামায়াতশাহীন শওকতআওয়ামী লীগরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!