Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাহাড়ের বুকে নীল জলে রোমাঞ্চ

মো. সাইদুজ্জামান সাঈদ, নাইক্ষ্যংছড়ি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪
পাহাড়ের বুকে নীল জলে রোমাঞ্চ

ছবি: আগামীর সময়

সবুজ পাহাড়ের বুক চিরে বিস্তৃত শান্ত লেক। চারদিকে নীরব প্রকৃতি মাঝে স্বচ্ছ জলের দোলা। সেই মনোমুগ্ধকর পরিবেশে এবার যুক্ত হয়েছে রাজহংসী আকৃতির নৌযান কায়্যাকিংসহ চারটি নতুন জলযান। ফলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপবন লেকে ভ্রমণের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।

শুত্রুবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে উপবন লেকে গিয়ে দেখা যায়, নতুন সংযোজিত নৌযানগুলো ইতোমধ্যে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। কেউ রাজহংসী নৌযানে পরিবার নিয়ে ঘুরছেন আবার কেউ কায়্যাকিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন। পাহাড়, লেক আর নির্মল প্রকৃতির মেলবন্ধনে পর্যটকদের মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি।

ঘুরতে আসা পর্যটকরা বলেন, কয়েক বছর ধরেই উপবন লেক ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠছে। নতুন নৌযান যুক্ত হওয়ায় শুধু বিনোদনের পরিধিই বাড়বে না বরং নাইক্ষ্যংছড়ির পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উপজেলা যুবদল নেতা জিয়াবুল হক জিয়া বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উপবন লেক ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। নতুন নৌযান সংযোজনের ফলে পর্যটকরা আরও নিরাপদ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, নাইক্ষ্যংছড়িকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। দুই দিন আগে উপবন লেকে রাজহংসী ও কায়্যাকিংসহ নতুন চারটি নৌযান সংযোজন করা হয়েছে। আমরা চাই পর্যটকরা পাহাড় সবুজ প্রকৃতি ও লেকের সৌন্দর্য নিরাপদ পরিবেশে উপভোগ করুন। ভবিষ্যতেও পর্যটকদের জন্য আরও নতুন নতুন বিনোদনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি লেকের চিরায়ত নৌভ্রমণ যেন অবসরের নির্মল বিনোদনে পরিণত হয় সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। পর্যটকদের সুবিধা নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা ও বিনোদনের সুযোগ একসঙ্গে বাড়ানো গেলে উপবন লেক শুধু বান্দরবান নয় দেশের অন্যতম জনপ্রিয় প্রকৃতিনির্ভর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। নতুন নৌযান সংযোজন সেই সম্ভাবনাকেই আরও শক্তিশালী করেছে।

নাইক্ষ্যংছড়িপাহাড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা