সুগন্ধা সৈকতে ভেসে এল মাথা-পাবিহীন অর্ধগলিত মরদেহ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সুগন্ধা সৈকত থেকে মাথা-পাবিহীন একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসে মরদেহটি।
বিচকর্মী খোরশেদ জানান, রাতে পানিতে একটি অস্বাভাবিক বস্তু ভাসতে দেখে কাছে গিয়ে তারা বুঝতে পারেন সেটি মানুষের মরদেহের একটি অংশ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, ‘মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





