Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানির জন্য আর ছুটতে হয় না, বরগুনার গ্রামে স্মার্ট গ্রিডের সাফল্য

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৩:২৯
শেয়ার করুন:
পানির জন্য আর ছুটতে হয় না, বরগুনার গ্রামে স্মার্ট গ্রিডের সাফল্য

প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা ‘স্মার্ট ওয়াটার গ্রিড’ চালুর ফলে এখন বাড়িতেই মিলছে নিরাপদ পানি।

গ্রামের নারীদের প্রতিদিন গড়ে ৯০ মিনিট ব্যয় করতে হয় শুধু পানি সংগ্রহে। দূর থেকে পানি আনা, নিরাপদ পানির সংকট, এসব ছিল তাদের নিত্যদিনের বাস্তবতা। তবে বরগুনার আমতলীর একটি গ্রামে সেই চিত্র বদলাতে শুরু করেছে। প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা ‘স্মার্ট ওয়াটার গ্রিড’ চালুর ফলে এখন বাড়িতেই মিলছে নিরাপদ পানি। কমেছে পানি সংগ্রহের কষ্ট।

গতকাল রবিবার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়ায় স্থাপিত এই স্মার্ট ওয়াটার গ্রিড পরিদর্শন করেছে নেদারল্যান্ডস দূতাবাসের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ানা ভ্যান ডার লিন্ডেন। তার সঙ্গে ছিলেন সিনিয়র পলিসি অ্যাডভাইজার মো. ওসমান হারুনি।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইয়ামিন ফারুকসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ যৌথভাবে এই ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করছে।

পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে পানি সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানো হয়। এই ব্যবস্থায় রয়েছে স্মার্ট মিটার, সৌরবিদ্যুৎ, স্বয়ংক্রিয় পাম্প নিয়ন্ত্রণ ও ক্লোরিনেশন সুবিধা। আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সাইক্লোন ডাম্পিংয়ের ব্যবস্থাও রয়েছে।

এ ছাড়া দূর থেকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মনিটরিং ড্যাশবোর্ড।

পরে প্রতিনিধিদলের সদস্যরা পানি সংযোগ পাওয়া কয়েকটি পরিবারের বাড়িতে যান। সেখানে তারা স্মার্ট মিটারের সংযোগ, নিরাপদ পানির প্রাপ্যতা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন। কথা বলেন স্থানীয় গ্রাহকদের সঙ্গে। জানতে চান, তারা সেবা নিয়ে কতটা সন্তুষ্ট। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে পরিবারের বিনিয়োগ এবং দৈনন্দিন অভ্যাসে কী ধরনের পরিবর্তন এসেছে, তা নিয়েও আলোচনা করেন তাঁরা।

ম্যাক্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গ্রামীণ বাংলাদেশে মাত্র ৫ শতাংশ পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানি পাওয়ার ব্যবস্থা রয়েছে। রান্না ও ধোয়ামোছার কাজে ৮৭ শতাংশ পরিবার অনিরাপদ পানি ব্যবহার করে। অন্যদিকে, নারীদের প্রতিদিন গড়ে ৯০ মিনিট ব্যয় করতে হয় পানি সংগ্রহে।

এই পরিস্থিতি বদলাতে কাজ করছে ম্যাক্স ট্যাপওয়াটার। প্রতিষ্ঠানটির প্রতিটি স্মার্ট ওয়াটার গ্রিডের মাধ্যমে প্রায় ৮০টি পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। বোরহোল থেকে পানি তুলে ওভারহেড ট্যাংকের মাধ্যমে ২৪ ঘণ্টা সরবরাহ করা হয়। প্রতিটি বাড়িতে রয়েছে তিনটি ট্যাপের সংযোগ। জনপ্রতি প্রতিদিন সর্বোচ্চ ৮০ লিটার পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিল্ডিং ওয়াটার বিজনেস কর্মসূচির আওতায় বর্তমানে ১০৫টি পানি গ্রিড চালু রয়েছে। আরও তিনটি গ্রিড নির্মাণাধীন। এ পর্যন্ত ২১ হাজার ৫৪৮ জন মানুষ নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির সুবিধা পেয়েছেন। উপকূলীয় জনগোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে ২০ লাখ লিটার পানি। এ ছাড়া ২০২১ সাল থেকে দেশের ২৪৭টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে হেলদি ভিলেজ ঘোষণা করা হয়েছে।

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পানি-সম্পর্কিত ব্যবসার পরিধি বাড়াচ্ছে। এর মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বরগুনাস্মার্ট গ্রিডনেদারল্যান্ডস দূতাবাসসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে