গ্রামের নারীদের প্রতিদিন গড়ে ৯০ মিনিট ব্যয় করতে হয় শুধু পানি সংগ্রহে। দূর থেকে পানি আনা, নিরাপদ পানির সংকট, এসব ছিল তাদের নিত্যদিনের বাস্তবতা। তবে বরগুনার আমতলীর একটি গ্রামে সেই চিত্র বদলাতে শুরু করেছে। প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা ‘স্মার্ট ওয়াটার গ্রিড’ চালুর ফলে এখন বাড়িতেই মিলছে নিরাপদ পানি। কমেছে পানি সংগ্রহের কষ্ট।গতকাল রবিবার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়ায় স্থাপিত এই স্মার্ট ওয়াটার গ্রিড পরিদর্শন করেছে নেদারল্যান্ডস দূতাবাসের একটি প্রতিনিধিদল।প্রতিনিধিদলে...