Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্থবির একাডেমিতে আসছে গতি

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩
স্থবির একাডেমিতে আসছে গতি

দিনাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির সংরক্ষণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। এর আগে গত ১৯ জুন ‘সংস্কৃতির আঙিনা যেন ভূতের বাড়ি’ শিরোনামে আগামীর সময়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে সাংস্কৃতিক একাডেমিটির বেহাল দৃশ্য তুলে ধরা হয়। তবে সংবাদ প্রকাশের পর একাডেমির ঝোপঝাড় পরিষ্কারসহ দৃশ্যমান পদক্ষেপ দেখা গেছে। গতকাল রবিবার সদর উপজেলার মীর্জাপুর সুইহারী সরকারি কলেজ মোড়ের এই সাংস্কৃতিক একাডেমিতে গিয়ে দেখা যায়, পুরো একাডেমির ঝোপঝাড় করা হয়েছে পরিষ্কার। এ ছাড়া অসমাপ্ত কাজ শেষ করতে অস্থায়ী ভিত্তিতে করা হয়েছে লোক নিয়োগ।

‎সার্বিক বিষয়ে কথা হয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক (চুক্তিভিত্তিক) মো. মামুনের সঙ্গে। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘একাডেমি পরিষ্কারের কাজ চলছে। খুব দ্রুত নির্বাহী পরিষদের সভা আহ্বান করা হবে। এ ছাড়া আগস্টে প্রথম ধাপে বরাদ্দ মিললেই কাজ শুরু হবে পুরোদমে।’

উত্তরের জেলা দিনাজপুরে বসবাস সাঁওতাল, ওঁরাও, রাজবংশীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। জেলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এসব সম্প্রদায়ের মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। তাই সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এই জনগোষ্ঠীর সংখ্যা। ২০২২ সালে হওয়া জনশুমারি অনুযায়ী জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার ৯৩৯ জন। ‎তবে খাতা-কলমের হিসাব পেরিয়ে এ সংখ্যা বেড়েছে কয়েক গুণ।

বৃহৎ এই গোষ্ঠীর মানুষের ইতিহাস-ঐতিহ্য লালন এবং সংস্কৃতি ও ভাষাচর্চায় ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় ‘দিনাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি’। এতে সরকারের ব্যয় হয়েছে ৭ কোটি ৮১ লাখ টাকা। এত টাকা ব্যয়ে নির্মিত একাডেমিটি আলোর মুখ দেখেনি উদ্বোধনের আট বছরেও। দৃষ্টিনন্দন অবকাঠামো থাকলেও নেই কোনো কার্যক্রম। অস্থায়ী ভিত্তিতে দুজন কর্মচারী থাকলেও সেখানে গিয়ে তাদের দেখা মেলেনি।

যেখানে সাংস্কৃতিককর্মীদের পদচারণে মুখর থাকার কথা, সেখানে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। প্রতিষ্ঠানের এমন দশায় ক্ষোভ জানান আদিবাসী সংগঠনের নেতারা।

দিনাজপুরসংরক্ষণস্থবিরসংস্কারকাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে