দিনাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির সংরক্ষণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। এর আগে গত ১৯ জুন ‘সংস্কৃতির আঙিনা যেন ভূতের বাড়ি’ শিরোনামে আগামীর সময়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে সাংস্কৃতিক একাডেমিটির বেহাল দৃশ্য তুলে ধরা হয়। তবে সংবাদ প্রকাশের পর একাডেমির ঝোপঝাড় পরিষ্কারসহ দৃশ্যমান পদক্ষেপ দেখা গেছে। গতকাল রবিবার সদর উপজেলার মীর্জাপুর সুইহারী সরকারি কলেজ মোড়ের এই সাংস্কৃতিক একাডেমিতে গিয়ে দেখা যায়, পুরো একাডেমির ঝোপঝাড় করা হয়েছে পরিষ্কার। এ
ছাড়া অসমাপ্ত কাজ শেষ করতে অস্থায়ী ভিত্তিতে করা হয়েছ...