Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দেশকে এগিয়ে নেবে বস্তুনিষ্ঠ সংবাদ: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৩:৪৭
দেশকে এগিয়ে নেবে বস্তুনিষ্ঠ সংবাদ: মঈন খান

প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। আর এ কাজে সহায়ক ভূমিকা পালন করেন সাংবাদিকরা। মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আহ্বানও জানালেন তিনি।

নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন নরসিংদী-২ আসনের এই সাংসদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সাংবাদিকতা প্রসঙ্গে।

‘সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরে দেশকে উন্নতি ও সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেন।’

গণতান্ত্রিক সরকার এখন দেশের দায়িত্বে আছে- উল্লেখ করলেন জ্যেষ্ঠ এ নেতা। দেশের উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেন ড. আব্দুল মঈন খান। 

উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইফতারের আগ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপিসাংবাদিকড. আব্দুল মঈন খানসাংবাদিকতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise