Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুর পর মায়েরও মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:০৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুর পর মায়েরও মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া বিউটি (বাঁয়ে) ও তার শিশুসন্তান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর পর মৃত্যু হয়েছে তার মায়েরও। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুটির বাবা। আজ সোমবার সকাল পৌনে ৭টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান বিউটি নামের ওই নারী। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

গত শনিবার দুপুরে এই হাসপাতালে মারা যান বিউটির ৮ বছর বয়সী ছেলে মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। শরীরের ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বিউটির স্বামী রাজমিস্ত্রি মাইদুল। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. শাওন।

বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকায় ভাড়া বাসায় থাকত পরিবারটি। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ঘরে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। দগ্ধ হন এই দম্পতি ও তাদের একমাত্র ছেলে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে গ্যাস লিক হয়ে জমে ছিল। সকালে মাইদুল লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণে আগুন ধরে যায়।

নারায়ণগঞ্জআগুনবিস্ফোরণগ্যাস লিকেজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise