Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পীরগঞ্জ

নিঃসন্তান বিমলা রানী, নির্জন ঘরে কাটছে একাকী জীবন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৭:৪০
নিঃসন্তান বিমলা রানী, নির্জন ঘরে কাটছে একাকী জীবন

অসহায় বিমলা রানী

জীবনের পড়ন্ত বিকেলে এসে যখন প্রতিটি মানুষের একটু উষ্ণতা, আর বিশ্রামের প্রয়োজন ঠিক তখনই ভাগ্যের নির্মম পরিহাসে মৃত্যুর প্রহর গুনছেন ৮০ বছর বয়সী বিমলা রানী। স্বামী মারা যাওয়ার পর শেষ সম্বলটুকু, অর্থাৎ স্বামীর ভিটেমাটিও তার কপালে জোটেনি। সন্তানহীন এই বৃদ্ধা মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন পুকুরপাড়ের এক নির্জন স্থান। সেখানে ভাঙা টিন ও বেড়ার একটি জীর্ণ কুঁড়েঘরে রোদ-বৃষ্টির সঙ্গে লড়াই করে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি।

হৃদয়বিদারক ও মর্মস্পর্শী এই ঘটনাটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নম্বর কোষারাণীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামের।

সরেজমিন রামদেবপুর গ্রামে গিয়ে দেখা যায়, বয়সের ভারে নুয়ে পড়া বিমলা রানীর শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। চোখেও ঠিকমতো দেখতে পান না। কোমরের তীব্র ব্যথায় সোজা হয়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়েছেন তিনি। ভাঙা কুঁড়েঘরটির সামনে স্যাঁতসেঁতে মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

বৃদ্ধার বসবাসের পরিবেশ অত্যন্ত করুণ। ঘরের চালে থাকা ভাঙা টিন ও বেড়ার ফাঁক দিয়ে অনায়াসেই বৃষ্টির পানি ভেতরে ঢোকে। মেঝের ওপর ন্যূনতম কোনো বিছানাপত্র নেই, একটি ছেঁড়া বস্তা আর পুরনো কাপড়ের ওপর কষ্টে তার রাত পার হয়। যেখানে তার চেহারায় ফুটে ওঠা রাজ্যের ক্লান্তি আর হতাশা যে কারও হৃদয় ছুঁয়ে যাবে।

আরও পড়ুন

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

০১ আগস্ট ২০২৬

স্থানীয়রা জানালেন, স্বামীর মৃত্যুর পর বিমলা তার ন্যায্য অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। নিঃসন্তান হওয়ার অজুহাতে স্বামীর ভিটেবাড়িতে তার জায়গা হয়নি। দীর্ঘকাল ধরে তিনি এই নির্জন পুকুরপাড়ে একাকী বসবাস করে আসছেন।

নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিমলা রানী। কান্নাজড়িত কণ্ঠে তিনি তার কষ্টের কথা তুলে ধরেন।

তার ভাষ্য, স্বামী মারা যাওয়ার পর আমার আর কেউ খোঁজ রাখেনি। বাধ্য হয়ে এই পুকুরপাড়ে খুপরি ঘরটি তুলেছি। আগে হেঁটে মানুষের কাছে হাত পাততাম, যা পেতাম তা দিয়ে আধপেটা খেয়ে বেঁচে ছিলাম। এখন তো উঠতেই পারি না, খাব কী?

চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

বিমলা রানীর এমন পরিণতিতে স্থানীয় প্রতিবেশীরাও চরম মানবিক উদ্বেগের কথা প্রকাশ করেন। রামদেবপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ও রমেছা বেগম এই প্রতিবেদকের কাছে পুরো পরিস্থিতির ব্যাখ্যা তুলে ধরেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, তার স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি অনেক অসহায়। আমরা এলাকাবাসী এতদিন যতটুকু পেরেছি খাবার দিয়ে সহযোগিতা করেছি। কিন্তু উনার এখন যে শারীরিক অবস্থা, তাতে সার্বক্ষণিক একজন মানুষের প্রয়োজন। উনার ঘরে বৃষ্টির পানি পড়ে, ঘুমানোর জায়গা নেই। আমরা নিজেরাও গরিব মানুষ, কতটুকুই বা করতে পারি!

জীবনের শেষ প্রান্তে এসে বিমলা রানীর আর হয়তো চাওয়া-পাওয়ার তেমন কিছু নেই। তবে একটু নিরাপদ আশ্রয়, দুমুঠো খাবার আর বিনা ব্যথায় শেষ নিশ্বাস ত্যাগের অধিকারটুকু অন্তত তার প্রাপ্য। সমাজের প্রতিটি স্তরের মানুষের সামান্য সহানুভূতিই পারে এই বৃদ্ধার শেষ দিনগুলোকে একটু স্বস্তিদায়ক করতে।

এ অবস্থায় বৃদ্ধার চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের।

বিমলা রানীপীরগঞ্জনিঃসন্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার