Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কলাপাড়ায় বাড়িতে আটকে রাখা ৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২২:২৪
কলাপাড়ায় বাড়িতে আটকে রাখা ৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার

৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার— সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে আটকে রাখা নয়টি ছানাসহ একটি মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় আজ রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, বাদুরতলী এলাকার একটি ডোবায় ৯টি ছানাকে নিয়ে ঘুরছিল মা বালিহাঁস। এ সময় স্থানীয় শিশুরা পাখিগুলোকে ঢিল ও জাল দিয়ে ধরার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে মাইনুদ্দিন শরীফ নামে স্থানীয় এক ব্যক্তি দুই দিন আগে মা পাখিটি ও ছানাগুলো ধরে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে সেগুলো অন্য হাঁসের বাচ্চার সঙ্গে রেখে পরিচর্যা করছিলেন তিনি।

মাইনুদ্দিন শরীফ বলেছেন, ‘পাখিগুলোকে না ধরলে হয়তো অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলত। তাই নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে এনে রেখেছিলাম। বাদুরতলী খালে প্রায়ই এই হাঁসের ঝাঁক দেখা যায়। এর আগেও এখানে অতিথি পাখিটির বিচরণ দেখেছি।’

স্থানীয় সাংবাদিক নাহিদুল হক ও সাইফুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে পাখিগুলো উদ্ধারে এগিয়ে আসে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।

আরও পড়ুন

নলছিটি পৌর প্রকৌশলীকে হুমকি, ৩ বিএনপি নেতার নামে জিডি

০৯ আগস্ট ২০২৬

সংগঠনটির সদস্য মাসুদ হাসান জানান, বন বিভাগের সহযোগিতায় ৯টি ছানাসহ মা বালিহাঁসটি উদ্ধার করা হয়েছে। ছানাগুলো খুবই ছোট হওয়ায় আপাতত শেডে রেখে পরিচর্যা করা হবে। কিছুটা বড় ও বন্য পরিবেশে টিকে থাকার উপযোগী হলে তাদের অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, এটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম পাড়া ও বাচ্চা ফুটানোর সময় এ ধরনের অতিথি পাখি লোকালয়ে আসে। তবে আবাসস্থল সংকট ও নানা ধরনের হুমকির কারণে এ প্রজাতির পাখি দিন দিন কমে যাচ্ছে। তাই বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পাখি শিকার ও আটকে রাখা থেকে বিরত থাকতে হবে।

কলাপাড়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জানান, খবর পেয়ে অ্যানিমেল লাভার্সের সদস্যদের মাধ্যমে ৯টি ছানাসহ মা বালিহাঁসটি উদ্ধার করা হয়েছে। ছানাগুলো কিছুদিন পরিচর্যায় রাখার পর উপযুক্ত সময়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

কলাপাড়াবালিহাঁস
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise