Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীপুরে বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা-ভাঙচুরের চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭
শেয়ার করুন:
শ্রীপুরে বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা-ভাঙচুরের চেষ্টা

শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে একদল যুবক। ছবি: আগামীর সময়

গাজীপুরের শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে একদল যুবক। ছুটি ঘোষণা করা কারখানাগুলোতেও হামলা করা হয়েছে। পুলিশ বলছে, শ্রমিকবেশে বহিরাগত যুবকেরা এসব ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়।

ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক হঠাৎ কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং গেট ভাঙচুরের চেষ্টা চালায়। কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকেরা আবার হামলা চালিয়ে কারখানার দিকে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।

তানভীর আহমেদ আরও জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

আশুলিয়ায় কারখানায় হামলায় আহত শ্রমিকের মৃত্যু

১৬ নভেম্বর ২০২৬

এদিকে একই সময়ে শ্রীপুর পৌরসভার হ্যামস গার্মেন্টসের ফটক ও কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা। ঢুকতে না পেরে তারা ফটকে ভাঙচুর চালায়। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়। নোমান হোম টেক্সটাইলের ফটকেও ভাঙচুরের ঘটনা ঘটে।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম জানিয়েছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তারা শ্রমিক নয়। বহিরাগত কিছু যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।

গাজীপুরশ্রীপুরকারখানায় হামলাভাঙচুরশ্রমিকদের বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান