গাজীপুরের শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে একদল যুবক। ছুটি ঘোষণা করা কারখানাগুলোতেও হামলা করা হয়েছে। পুলিশ বলছে, শ্রমিকবেশে বহিরাগত যুবকেরা এসব ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।আজ বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়।ফখরুদ্...