Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৈরী আবহাওয়ার মধ্যেই শেষ হলো দুবলার চরের রাস উৎসব

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৮:১২
শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার মধ্যেই শেষ হলো দুবলার চরের রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।

আজ মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে হাজারো পুণ্যার্থীর পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন। তবে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিন ধরে ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার উৎসব আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটে। ফলে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন।

প্রতিবছরের মতো এবারও বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বসে এই ঐতিহাসিক মিলনমেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় বিশ্বাস ও ভক্তি নিয়ে উৎসবে অংশ নেন।

আরও পড়ুন

সারাদেশে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার: আমিনুল হক

২৪ নভেম্বর ২০২৬

গত রবিবার আলোরকোলের অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। রাতে রাধাকৃষ্ণের প্রতিমা ঘিরে পূজা-অর্চনা, আরতি, নামকীর্তন, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের মূল আয়োজন।

পুণ্যার্থীদের বিশ্বাস, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে সমুদ্রের পবিত্র জলে স্নান করলে পাপমুক্তি ও পুণ্যলাভ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর মানত পূরণ, পরিবারের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী ছুটে আসেন সুন্দরবনের দুর্গম এই চরে।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, দুবলার চরের রাস উৎসব দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে সাধু হরিভজনের মাধ্যমে আলোরকোলে এ উৎসবের প্রচলন হয়। এরপর থেকে প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এখানে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা বসে।

উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয় বন বিভাগ ও কোস্ট গার্ড। সুন্দরবনের নির্ধারিত পাঁচটি নৌপথ দিয়ে পুণ্যার্থীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়। বিভিন্ন নদী ও গুরুত্বপূর্ণ নৌপথে কোস্ট গার্ড, বন বিভাগ, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়। পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচার রোধে নজরদারি জোরদার করা হয়।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলার চর ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে এবার রাস উৎসবের আয়োজনের শুরুতে কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে পান পুণ্যার্থীরা। বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টায় উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, এবারের রাস উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়েছে। স্নান শেষে পুণ্যার্থীরা লঞ্চ, ট্রলার ও নৌকায় করে নির্ধারিত নৌপথে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

রাস উৎসবদুবলার চরশরণখোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০