সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক রাস উৎসব। প্রবল ঝড়-বৃষ্টি, সমুদ্রের উত্তাল ঢেউ ও উৎসবস্থলে পানি জমে যাওয়ায় এবার জাঁকজমকপূর্ণ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও রীতিনীতি বজায় রাখতে সীমিত পরিসরে রাস পূর্ণিমার পূজা, অর্চনা ও পুণ্যস্নান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বন বিভাগের অনুমতি নিয়ে আগামী ২২ নভেম্বর সকাল থেকে পুণ...