Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অবৈধ অনুপ্রবেশ রুখতে শেরপুর সীমান্তে তৎপর বিজিবি

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০২
অবৈধ অনুপ্রবেশ রুখতে শেরপুর সীমান্তে তৎপর বিজিবি

ছবি: আগামীর সময়

শেরপুর জেলার প্রায় ৪৫ কিলোমিটার সীমান্ত এলাকায় পুশইন ও মানবপাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা চক্র যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি বড় ধরনের অপচেষ্টা সম্প্রতি নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় সীমান্তজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

রাতভর গারো পাহাড় সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছেন এবং নিয়মিত টহল অব্যাহত রেখেছেন। সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারিও চালানো হচ্ছে।

বিজিবি জানায়, ৫ জুন জুমার নামাজের সময় সীমান্ত পরিস্থিতি তুলনামূলক শিথিল থাকার সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অবৈধ অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। তবে বিজিবির তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাতারাতি উধাও প্রায় ৪০ বাংলাদেশি নাগরিক

০৭ জুন ২০২৬

জানা গেছে, ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১১৮-এর কাছে কাঁটাতারবিহীন একটি অংশকে অনুপ্রবেশের সম্ভাব্য রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি ওই এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করে।

বিজিবির দাবি, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরাম বিল ক্যাম্পের অধীন চেরাংপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তিকে কয়েক দিন ধরে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সহায়তায় তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপরই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে বহিরাগতদের আনাগোনা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে বিজিবির উদ্যোগে জরুরি সভা করা হচ্ছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে মানবপাচারের সঙ্গে জড়িত স্থানীয় দালাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে কার্যক্রম শুরু হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত বিধি লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অবৈধ প্রবেশের চেষ্টা বরদাশত করা হবে না।

বিজিবিশেরপুর সীমান্তপুশইনসতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!