Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিশু ধর্ষণ-হত্যার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার, বিচার দাবিতে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:৩৭
শিশু ধর্ষণ-হত্যার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার, বিচার দাবিতে বিক্ষোভ

নড়াইলে নিহত শিশু জান্নাতুল। ছবি: সংগৃহীত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রতিবেশী রবিউল সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে কারাগারে। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত সময়ে তদন্ত চেয়ে পুলিশ সুপার কার্যালয় ও মহাসড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউল সিকদারকে আটক করে তুলে দেয় পুলিশের হাতে। এসব নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

এ ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে এসপি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে তারা নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় অবস্থান নেন। এতে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাহত হয় যান চলাচল।

বিক্ষোভে অংশ নেওয়া সীমাখালী গ্রামের এনামুল সরদার বলেছেন, ‘ধর্ষণের পর শিশু জান্নাতুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত রবিউলসহ তার পরিবারের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

বিকাল ৩টার দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম গিয়ে অভিযুক্ত রবিউলের দ্রুত বিচারের আশ্বাস দিলে সরে যান বিক্ষোভকারীরা।

নিহত শিশু জান্নাতুল পড়ত দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে। তাকে হত্যায় অভিযুক্ত রবিউল তার প্রতিবেশি ও ফুফাতো ভাই। ঘটনাটি ঘটে সোমবার বিকালে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

জান্নাতুলের চাচা মুজিবুর রহমান জানান, সোমবার বিকালে মিষ্টি খেতে খেতে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল জান্নাতুল। এ সময় রবিউল তাকে নিজ ঘরে ডেকে নেন। ঘণ্টাখানেক পর না ফিরলে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় জান্নাতুলের দেহ উদ্ধার করা হয়।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ আকবার জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে জান্নাতুলের বাবা মফিজুর রহমান নড়াইল সদর থানায় হত্যা  মামলা করেন।

এ ঘটনায় আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে। তার সর্বোচ্চ শাস্তির জন্য আইনি সব সহায়তা করা হবে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।



ধর্ষণহত্যাশিশুনড়াইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে