Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পদ্মার রুদ্ররূপে নিঃস্ব হওয়ার পথে নাজমা

  • জাজিরায় ঝুঁকিতে ৫০০ পরিবার প্রাথমিক বিদ্যালয় ও ঘাট
শাওন মিয়া, জাজিরা (শরীয়তপুর)
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৮
পদ্মার রুদ্ররূপে নিঃস্ব হওয়ার পথে নাজমা

ছবি: আগামীর সময়

বহু কষ্টে টাকা জমিয়ে ১০ কাঠা জমি কিনেছিলেন নাজমা বেগম। ভেবেছিলেন, অবশেষে হলো স্থায়ী একটি ঠিকানা। হয়তো এই জমিতেই হবে তার শেষ আশ্রয়। তবে কে জানত, এতটা নির্দয় হবে প্রকৃতি?

নাজমার বয়স ৬০ ছুঁই ছুঁই। এ বয়সেই ছয় বার নিজের সর্বস্ব বিলীন হতে দেখেছেন পদ্মায়। সাম্প্রতিক ভাঙনের কবলে আবারও পড়েছে তার ভিটেমাটি। তাই এক বুক হতাশা নিয়ে পদ্মার তীরে বসে আছেন তিনি। শুধু নাজমা নন, একই পরিস্থিতিতে পড়েছেন জাজিরার কাথুরিয়া এলাকার ৫০০ পরিবার।

শরীয়তপুরের জাজিরায় তীব্র হয়ে উঠেছে পদ্মা নদীর ভাঙন। গত কয়েক দিনে নদীতে বিলীন হয়েছে সড়ক, বিদ্যুতের খুঁটি ও বসতবাড়িসহ প্রায় ১০০ মিটার এলাকা। ভাঙনের মুখে রয়েছে বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঝিরঘাটসহ আশপাশের ৫০০ পরিবার। আতঙ্কে ঘরবাড়ি ও দোকানপাট সরিয়ে নিচ্ছেন অনেকে। যাদের যাওয়ার জায়গা নেই, শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন তারা।

ভাঙনকবলিত এলাকায় গিয়ে সরেজমিনে দেখা গেছে, নদীর তীরে মাটি ধসে পড়ছে গোলাকারে। একের পর এক বড় অংশ ভেঙে মিলিয়ে যাচ্ছে স্রোতে। কোথাও বসতঘরের টিন খুলছেন মালিকেরা, কোথাও সরানো হচ্ছে দোকানের মালপত্র। ঝুঁকিতে থাকা খুঁটিও সরিয়ে নিচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। স্থানীয়রা সড়কের ইট খুলে রাখছেন নিরাপদ স্থানে। এর মধ্যেই বালুভর্তি জিও ব্যাগ ফেলতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মীদের। তবে নদীর তীব্র স্রোতের সামনে এ প্রতিরোধব্যবস্থা কতটা টিকবে, তা নিয়ে সংশয়ে স্থানীয়রা।

আরও পড়ুন

চার খুনের দায় স্বীকার দুই আসামির

২৪ আগস্ট ২০২৬

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, জাজিরার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু এলাকা থেকে জাজিরা ইউনিয়নের পাথালিয়াকান্দি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ১০ দশমিক ৬৭ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ। ৩৯টি গুচ্ছ প্রকল্প বা প্যাকেজের মাধ্যমে এ কাজে ব্যয় হচ্ছে ১ হাজার ১৩০ কোটি টাকা। প্রকল্পটি শুরু হয় ২০২৪ সালে। পূর্ব নাওডোবা ইউনিয়নের জিরোপয়েন্ট থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত ৮ দশমিক ৬৭ কিলোমিটার এলাকায় তখন কাজ শুরু হয়। পরে ২০২৫ সালে পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিলে প্রকল্পে আরও দুই কিলোমিটার যুক্ত করা হয়।

তবে প্রকল্পের কাজ চললেও ভাঙনের ঝুঁকি পুরোপুরি কাটেনি। বরং জিরোপয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় গত বছর ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল। এতে কয়েকটি প্যাকেজের আওতাধীন বাঁধের কাজও ক্ষতিগ্রস্ত হয়। ওই পরিস্থিতিতে গত বছরের জুন থেকে ওই অংশের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ১৪টি প্যাকেজের নকশা পরিবর্তন করে চলতি বছরের মে মাসে আবার কাজ শুরু হয়। বর্ষা মৌসুমের কারণে মূল কাজ বন্ধ থাকলেও ঠিকাদারেরা ব্লক তৈরির কাজ করছেন বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা।

ভাঙনের খবর পেয়ে গত মঙ্গলবার কাথুরিয়া এলাকা পরিদর্শন করেন পাউবো কর্মকর্তারা। শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান তখন বলেন, ‘নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন।’

তিনি আরও বলেন, ‘জিরোপয়েন্ট রক্ষা প্রকল্পের তিন কিলোমিটার অংশ বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ১০ দশমিক ৬৭ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটার অংশের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। বাকি ৫ দশমিক ৬৭ কিলোমিটার অংশের কাজ চলছে। বর্ষার কারণে এখন নদীতে মূল কাজ বন্ধ থাকলেও ঠিকাদারেরা ব্লক তৈরি করছেন।’

পদ্মানদীনদী ভাঙনশরীয়তপুরজাজিরা
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise