Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তারাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র

৫ বছরে হয়নি একটি ক্লাসও

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর)
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৫৭
৫ বছরে হয়নি একটি ক্লাসও

সংগৃহীত ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নারী উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনের জন্যও চালু হয়নি। প্রশিক্ষণ না হওয়ায় এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়।

উপজেলার ইকরচালী ইউনিয়নে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কালেক্টরেট বামনদীঘি ইকো পার্কের ভেতরে নির্মিত কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কয়েকটি দরজা ভাঙা, খুলে নেওয়া হয়েছে বাথরুমের অধিকাংশ ফিটিংস। নেই পানির ট্যাংক ও সংযোগ পাইপও। ভবনের চারপাশের মাটি সরে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে ভিত্তির অংশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মাণ করা হয় কেন্দ্রটি। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কারিগরি তত্ত্বাবধান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাস্তবায়ন করে উপজেলা পরিষদ।

স্থানীয়দের ভাষ্য, নির্মাণের পর থেকেই কার্যত অব্যবহৃত পড়ে রয়েছে ভবনটি। যথাযথ তদারকি না থাকায় ধীরে ধীরে এটি চুরি ও ভাঙচুরের শিকার হয়। বর্তমানে ইকো পার্ক এলাকায় আনাগোনা বেড়েছে মাদকসেবীদের। সরকারি সম্পদ নষ্ট হলেও তা রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা গোলাপি খাতুনের দাবি, গ্রামের নারীদের দক্ষতা উন্নয়নে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু কোনো প্রশিক্ষণই চালু হয়নি। ফলে ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে। দ্রুত এটি সংস্কার করে প্রশিক্ষণ কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন আশ্বাস দিয়ে বললেন, ‘কেন্দ্রটির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে সেখানে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।’

রংপুরপ্রশিক্ষণকেন্দ্ররক্ষণাবেক্ষণমাদকসেবীআড্ডাখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!