রংপুরের তারাগঞ্জ উপজেলায় নারী উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনের জন্যও চালু হয়নি। প্রশিক্ষণ না হওয়ায় এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়।
উপজেলার ইকরচালী ইউনিয়নে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কালেক্টরেট বামনদীঘি ইকো পার্কের ভেতরে নির্মিত কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কয়েকটি দরজা ভাঙা, খুলে নেওয়া হয়েছে বাথরুমের অধিকাংশ ফিটিংস।...