Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলায় অসুস্থ তিলা ঈগল উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২০:২৭
শেয়ার করুন:
শরণখোলায় অসুস্থ তিলা ঈগল উদ্ধার

ছবি: আগামীর সময়

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে একটি অসুস্থ তিলা প্রজাতির ঈগল উদ্ধার করা হয়েছে। পরে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঈগলটিকে খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের নদীর চরের একটি ছৈলা গাছ থেকে ঈগলটি উদ্ধার করেন বন্যপ্রাণী সুরক্ষা সংগঠন ওয়াইল্ড টিমের সদস্যরা।

স্থানীয়রা জানায়, ঈগলটি বারবার গাছের ডালে বসে উড়ার চেষ্টা করছিল। তবে শারীরিক দুর্বলতার কারণে উড়তে পারছিল না। বিষয়টি নজরে এলে তারা ওয়াইল্ড টিমকে খবর দেন।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানালেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ছৈলা গাছ থেকে তিলা ঈগলটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাখিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে এটি খুবই দুর্বল ছিল।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বনের পাশের একটি মাঠ থেকে একই প্রজাতির আরও একটি অসুস্থ ঈগল উদ্ধার করা হয়েছিল।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, ওয়াইল্ড টিমের সদস্যরা সন্ধ্যায় ঈগলটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাখিটিকে খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানো হবে। সুস্থ হয়ে উঠলে সেটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।

তার ভাষ্য, উদ্ধার হওয়া পাখিটি তিলা প্রজাতির ঈগল। এ ধরনের ঈগল সুন্দরবনে তুলনামূলকভাবে বেশি দেখা যায়।


শরণখোলাঈগলউদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু