Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেলক্রসিংয়ে ট্রাক উল্টে ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৩:০৪
রেলক্রসিংয়ে ট্রাক উল্টে ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

বসন্তপুর রেলক্রসিং অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি ট্রাক। ছবি: আগামীর সময়

রাজবাড়ীর বসন্তপুর রেলক্রসিংয়ে ট্রাক উল্টে প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা, খুলনা ও রাজশাহী রুটের ট্রেন। উদ্ধারকর্মীরা ট্রাক সরিয়ে  নিলে আজ সোমবার সকাল ১০টার দিকে সচল হয় রেললাইন। এসব জানিয়েছেন রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) মাহবুব হাসান।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে যশোর থেকে মানিকগঞ্জ যাচ্ছিল জিপসামবোঝাই ট্রাকটি। রাজবাড়ী-ফরিদপুর সড়কের বসন্তপুর রেলক্রসিং পার করতে গিয়ে সেটি উল্টে যায়। ক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি ফেন্স ভেঙে পড়ে লাইনের পাশে। কেউ হতাহত না হলেও নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল।

এতে রাজবাড়ী স্টেশনে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস, ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস-১ ও ফরিদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কয়েকশ যাত্রীকে।

রেলওয়ের উদ্ধারকারী রেকার এনে শুরু হয় ট্রাক সরানোর কাজ, যা শেষ হয় সকাল ১০টার দিকে। এরপর চালু হয় ট্রেন চলাচল।

আরও পড়ুন

বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি, প্লাবিত নিম্নাঞ্চল

২৯ জুন ২০২৬


ট্রাকের হেলপার সোহেল জানিয়েছেন, চালক অসুস্থ থাকায় তার হাতেই ছিল স্টিয়ারিং। দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ঘুম চলে আসায় তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

রেলক্রসিংয়ের গেটম্যান রেজাউল হাওলাদার আগামীর সময়কে বলেছেন, ‘দুর্ঘটনার আগে রাতেই বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস নিরাপদে রেলক্রসিং অতিক্রম করে। ভোরে বিকট শব্দ শুনে বাইরে এসে ট্রাকটিকে রেললাইনের পাশে উল্টে থাকতে দেখি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল।’

ট্রেন চলাচলসড়ক দুর্ঘটনারাজবাড়ী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    ২৯ জুন ২০২৬, ০৪:০৫

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    ২৯ জুন ২০২৬, ০৭:০০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ২৯ জুন ২০২৬, ০৭:৪১

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    ২৯ জুন ২০২৬, ১১:১২

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    ২৯ জুন ২০২৬, ১১:০৬

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ২৯ জুন ২০২৬, ০৭:০১

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ২৯ জুন ২০২৬, ০৪:২২

    advertiseadvertise