Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৫
শেয়ার করুন:
নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়: হুইপ দুলু

নাটোরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংলাপে কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আগামীর সময়

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ শনিবার দুপুরে নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে এ সংলাপের আয়োজন করা হয়।

দুলু বলেন, বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র হিসেবে দেখেনি, বরং শক্তির আধার হিসেবে বিবেচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, নারীদের ঘরের চার দেয়ালে বন্দি রেখে বাংলাদেশি জাতীয়তাবাদ পূর্ণতা পেতে পারে না। এ বিশ্বাস থেকেই ১৯৭৮ সালে তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন।

তার মতে, এটি শুধু একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল না, বরং রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণের একটি নীতিগত উদ্যোগ।

আরও পড়ুন

আখ চাষ বাড়িয়ে চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

১৩ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রাতিষ্ঠানিক উদ্যোগ, বেগম খালেদা জিয়ার শিক্ষা কার্যক্রম এবং তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণের পরিকল্পনা বিএনপির নারী উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা। নারীর ক্ষমতায়নকে দয়ার বিষয় নয়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। ইসলামের ন্যায়বিচার, আধুনিকতার যুক্তি ও গণতন্ত্রের সমতার আদর্শের ভিত্তিতে এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে রাষ্ট্রই নারীর ক্ষমতায়নের ভিত্তি হবে।

দুলু আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূমিকা রেখেছেন।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুনাটোরসংরক্ষিত নারী আসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে