আজকের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর এ ভিত্তি স্থাপিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ স...