বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। কিন্তু এসব আসনে জনগণ সরাসরি ভোট দিতে পারেন না। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে সংখ্যক সাধারণ আসনে জয় পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এরপর দলগুলো নিজেদের মনোনীত নারী প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে পাঠায়। অর্থাৎ, একজন নার...