Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কর্মশালাতেই সীমাবদ্ধ মান উন্নয়ন

  • সুনাম হারাচ্ছে নাটোরের কাঁচাগোল্লা
মো. লিটন হোসেন লিমন, নাটোর
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪
কর্মশালাতেই সীমাবদ্ধ মান উন্নয়ন

নাটোরের কাঁচাগোল্লা প্রায় ২০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এক মিষ্টির নাম। শুধু নাটোরে নয়, দেশ জুড়ে এই সুস্বাদু মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে। ২০২৩ সালের ৮ আগস্ট দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে কাঁচাগোল্লা স্বীকৃতি পেলেও এর মান উন্নয়নে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। তাদের কার্যক্রম মূলত বছরে এক দিনের উদ্বুদ্ধকরণ সভা ও যৎসামান্য অভিযানেই সীমাবদ্ধ হয়ে আছে। এ সুযোগে কিছু মুনাফালোভী অসাধু ব্যবসায়ী বিকৃতিকরণের মাধ্যমে ঐতিহ্যবাহী মিষ্টিটির সুনাম নষ্ট করছে, ফলে আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা।

সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি লালবাজারের মধুসূদন পালের দোকানে এই মিষ্টির উদ্ভব হলেও ১৭৫৭ সাল থেকে এটি ব্যাপকভাবে পরিচিতি পায়। জনশ্রুতি রয়েছে, একদিন দোকানে কারিগর না আসায় বিপুল পরিমাণ ছানা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চিনির রসে বেশি জ্বাল দেওয়ার ফলে এই ভিন্ন স্বাদের মিষ্টির জন্ম। কাঁচা ছানা দিয়ে তৈরি হওয়ায় নাম হয় ‘কাঁচাগোল্লা’। মূলত এটি দেখতে গোলাকার বা লম্বা আকৃতির নয়, বরং ঝরঝরে ও হালকা রসাল। রানী ভবানীর রাজত্বকালে এর সুখ্যাতি দেশ-বিদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজপরিবারের অতিথিদের এটি দিয়ে আপ্যায়ন করা হতো।

বর্তমানে অতিরিক্ত লাভের আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিম্নমানের উপকরণ মিশিয়ে ভেজাল কাঁচাগোল্লা তৈরি করছে। নাটোরের বাসস্ট্যান্ড, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে ময়দার তৈরি লাড্ডুকে কাঁচাগোল্লা বলে যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে। এতে প্রকৃত স্বাদ না পেয়ে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। ঐতিহ্যবাহী জয়কালী বাড়ি মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রবীন্দ্র নাথ কুন্ডু বললেন, ‘১৯৮০ সাল থেকে আমি দোকানে বসছি। একসময় আমরা প্রতিদিন কয়েক মণ মিষ্টি বিক্রি করেছি, এখন দিনে এক মণও হয় না। মানসম্পন্ন কারিগরের অভাবে এবং বাজারের বর্তমান অবস্থায় আমরা শুধু বাপ-দাদার আমলের সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অথচ প্রাচীন এই মিষ্টির সঙ্গে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান গভীরভাবে জড়িত। জেলায় প্রতিদিন ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকানে গড়ে এক হাজার কেজি কাঁচাগোল্লা বিক্রি হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। শহরের নিচাবাজারের মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার, লালবাজারের জয়কালী বাড়ি এবং স্টেশনের ঘোষ মিষ্টান্ন দোকানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। সরাসরি গরুর খাঁটি দুধ সংগ্রহ, ছানা তৈরি থেকে শুরু করে কাঁচাগোল্লা তৈরি পর্যন্ত প্রতিটি ধাপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শত শত পরিবার সম্পৃক্ত থেকে ভূমিকা রাখছে অর্থনীতিতে।

সারা দেশে পরিচিতি থাকলেও পণ্যটির প্রসারে বা বিদেশে রপ্তানিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল মান্নাফ বললেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে বড় চ্যালেঞ্জ। প্রশাসন এগিয়ে না এলে কোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। ব্যক্তি উদ্যোগে এটি সম্ভব নয়, রপ্তানিমুখী বাজারজাত করতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উদ্যোগ প্রয়োজন।’

মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রশাসন ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই খাতের দ্রুত প্রসার ঘটবে। এসব বিষয়ে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুমনী আক্তারের মন্তব্য জানতে ফোন করা হলেও তিনি ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।

কর্মশালানাটোরকাঁচাগোল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী