Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অবহেলায় ৪ বছর ধরে থমকে পাইকগাছা পৌর ভবনের কাজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭
অবহেলায় ৪ বছর ধরে থমকে পাইকগাছা পৌর ভবনের কাজ

চার বছরেও শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের কাজ। ছবি: আগামীর সময়

খুলনার পাইকগাছা পৌরসভার ‘টাইপ-বি’ পৌর ভবন নির্মাণের কাজ নির্ধারিত সময় পেরিয়ে চার বছরেও শেষ হয়নি। ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ এখন পর্যন্ত ৬৫ শতাংশ শেষ হয়েছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা বিল নিয়েছে। অর্থ সংকট, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুপস্থিতি ও তদারকির ঘাটতিতে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রকল্পটির চুক্তি স্বাক্ষর হয়। মেসার্স জিয়াউল ট্রেডার্সকে ৩০ সেপ্টেম্বর ২০২০ কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নির্মাণস্থানে জঞ্জাল জমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময় বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। এতে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নাগরিক সেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রকল্পের অর্থ ছাড় নিয়েও প্রশ্ন উঠেছে। ৬৫ শতাংশ কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা বিল নিয়েছে। কাজের অগ্রগতির সঙ্গে বিল পরিশোধের সামঞ্জস্য ছিল কি না। এ বিষয়ে যথাযথ তদারকি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।


আরও পড়ুন

নম্বরের ভিত্তিতে হবে প্রকল্পের মূল্যায়ন

১৮ সেপ্টেম্বর ২০২৬

পৌর ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার পাশাপাশি নাগরিকদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।



পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী নুর আহমদ জানিয়েছেন, প্রকল্পটি পৌরসভার নিজস্ব তহবিলের অর্থে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে তহবিলে অর্থ না থাকায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।

এদিকে প্রকল্পের কাজ বন্ধ থাকার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন, ঠিকাদার যে পরিমাণ কাজ সম্পন্ন করেছিলেন, সে অনুযায়ী তিনি চলতি বিল পেয়েছেন। তবে সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

পাইকগাছা পৌর ভবনখুলনাঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!