Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যুবদল নেতাকে ‘বাসচাপায় হত্যাচেষ্টার’ অভিযোগে মহাসড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:২৮
যুবদল নেতাকে ‘বাসচাপায় হত্যাচেষ্টার’ অভিযোগে মহাসড়ক অবরোধ

যুবদল নেতাকে বাসচাপায় হত্যাচেষ্টার অভিযোগে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুবদল নেতা মোখলেছুর রহমানকে বাসচাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনের অংশ নেওয়া কয়েকজন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী মনি রহমান সিএনজিচালিত অটোরিকশায় মাদারগঞ্জ থেকে জামালপুর শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে মাদারগঞ্জের দিকে চলে যায়।

আরও পড়ুন

একটি সেতুর অভাবে দুর্ভোগে ১০ হাজার মানুষ

২২ জুলাই ২০২৬

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান দাবি করেছেন, এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাচেষ্টা। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানিয়েছেন, এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে কেউ চাইলে এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে মনে করতেই পারেন। তিনি সড়ক অবরোধের বিষয়টি শুনেছেন বলেও জানান।

মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় আগামীর সময়কে জানিয়েছেন, বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মোখলেছুর রহমান ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আপাতত বড় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জামালপুরবিএনপিহত্যাচেষ্টার অভিযোগমহাসড়ক অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে