Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এ সেতু কেমন সেতু

অধিগ্রহণ জটিলতায় আটকা

  • রায়পুরায় বন্ধ ৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের সেতুর কাজ
আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৩৯
অধিগ্রহণ জটিলতায় আটকা

নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা সাউথপাড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মেঘনা নদীর একটি শাখার ওপর নির্মাণাধীন ৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের সেতুর কাজ। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় জমির মালিকরা জমি ছাড়তে অস্বীকৃতি জানানোয় প্রায় তিন বছর ধরে অনিশ্চয়তায় পড়ে আছে প্রকল্পটি। এতে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দা, ব্যাহত হচ্ছে স্থানীয় যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাইরমারা সাউথপাড়ার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সহজ করতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ৯০ মিটার দীর্ঘ সেতুটি। প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় একাধিকবার মেয়াদ বাড়ানো হলেও এখনো সম্ভব হয়নি শেষ স্প্যান নির্মাণকাজ।

জানা গেছে, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেসব জমির মালিকরা এখনো পাননি ক্ষতিপূরণের অর্থ। তাই জমি বুঝিয়ে দেবেন না বলে জানিয়েছেন তারা। ফলে কাজ এগিয়ে নিতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠানও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর কাজ বন্ধ থাকায় এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে নদী পারাপারে। দুর্ভোগ বাড়ছে শিক্ষা, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবার ক্ষেত্রেও। দ্রুত সমস্যা সমাধান করে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বলেছেন, জমির মালিকরা জমি বুঝিয়ে না দেওয়ায় শেষ অংশের কাজ শুরু করা যাচ্ছে না। জমি হস্তান্তর হলেই বাকি কাজ শেষ করা সম্ভব হবে।

রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বললেন, ‘জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ায় রয়েছে। এখন বিষয়টি ৭ ধারায় আছে। ৮ ধারায় গেলে জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হবে। এরপরই সেতুর নির্মাণকাজ আবার শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’ এদিকে দীর্ঘসূত্রতায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প আটকে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রত্যাশা, দ্রুত ক্ষতিপূরণ পরিশোধ করে সেতুর নির্মাণকাজ শেষ করা হবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

নরসিংদীরায়পুরামেঘনা নদীএ কেমন সেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের