Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেল ডিবি

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেল ডিবি

সাবেক প্যানেল মেয়র এনামুল হক বাহারের সঙ্গে ছেলে বাফতিন আহমেদ জিহান

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে না পেয়ে ১৬ বছর বয়সী কিশোর ছেলেকে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনের ঘটনা এটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক কিশোর বাফতিন আহমেদ জিহান বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার বলেন, আমার স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। তাকে আটক করতে পুলিশ বাসায় অভিযান চালায়। তবে তাকে না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে।

আরও পড়ুন

ভিসি ‘অপসারণ’ নিয়ে মধ্যরাতে উত্তাল চুয়েট

২২ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করেন। চিৎকার ও হইচইয়ের মধ্যে আশপাশে উৎসুক জনতা জড়ো হয়। একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে যান জিহানের মা সাথী। পরে পুলিশ পিকআপে করে জিহানকে নিয়ে চলে যায়।

সাথী আক্তারের ভাষ্য, ‘আমার স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে গেলে হঠাৎ বাসার সামনে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি, আমার ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে তখন বলেছি, বাহার সব মামলায় জামিনে আছেন। আমাদের কাছে কাগজ আছে। তবু তিনজন মিলে আমার ছেলেকে নিয়ে গেছে। বাধা দিলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। পুলিশকে বলেছি, আমার ছেলে তো নাবালক, থানা-পুলিশ কিছুই চেনে না।’

এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

বরিশালবরিশাল সিটি করপোরেশনডিবি পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা