Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সড়ক সংস্কারকাজ বন্ধ, ঝুঁকিতে হাজারো মানুষ

  • চৌদ্দগ্রামে ১০০ গজের মধ্যে দুটি কালভার্টের নির্মাণ অসমাপ্ত
আহসান উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩
শেয়ার করুন:
সড়ক সংস্কারকাজ বন্ধ, ঝুঁকিতে হাজারো মানুষ

ছবি: আগামীর সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ গজের মধ্যে দুটি কালভার্টের নির্মাণকাজ অসমাপ্ত থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ। উপজেলা পরিষদ থেকে খিরনশাল বাজার-মিতল্লা সড়কের সংস্কারকাজ বন্ধ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কালভার্ট দুটির রড ও ভাঙাচোরা অংশ উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কালভার্ট দুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। কালভার্টের রডসহ বিভিন্ন অংশ উন্মুক্ত অবস্থায় রয়েছে। সড়কটি সম্পর্কে অপরিচিত চালকদের জন্য ঝুঁকি আরও বেশি।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী বললেন, ১০-১২ দিন আগে সিংরাইশ গ্রামের এক মোটরসাইকেল আরোহী কালভার্টে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ দশমিক ২৪১ কিলোমিটার সড়ক ও কালভার্ট সংস্কারের কাজ পেয়েছে ঢাকার মিরপুরের এম এ ইঞ্জিনিয়ারিং (জেভি)। প্রকল্পটির ব্যয় প্রায় ১০ কোটি ৩৯ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে কাজের ৩০ শতাংশ বিল উত্তোলন করেছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

১৭ নভেম্বর ২০২৬

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানালেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। পরে নির্মাণসামগ্রী চুরি হওয়ায় কাজ বন্ধ রয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে আবার কাজ শুরুর আশ্বাস দেন তিনি।

উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বললেন, ২০২৪-এর ৩০ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যান। পরে চিঠি দেওয়ার পর কাজ শুরু হলেও দুই মাস ধরে আবার বন্ধ রয়েছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজ শেষ করার চেষ্টা চলছে।

সড়ক ও কালভার্টের নির্মাণকাজ দ্রুত শেষ করে চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সড়ক সংস্কারচৌদ্দগ্রামকালভার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’