Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পূজারির বেশে মন্দিরে ঢুকে চুরি, গ্রেপ্তার দুই নারী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
পূজারির বেশে মন্দিরে ঢুকে চুরি, গ্রেপ্তার দুই নারী

সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট উৎসবে ভক্তদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় গ্রেপ্তার দুই নারী (মাঝে)।

চট্টগ্রাম নগরীতে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট উৎসবে ভক্তদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পূজারির বেশে দুজন চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় আড়াল করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরেন।

গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানালেন চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

পুলিশ জানায়, মন্দিরটিতে অন্নকূট উৎসবে কয়েক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুর সমাগম হলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী। মন্দিরে ঢোকার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে। একটি ছয় আনা এবং অন্যটি সাড়ে ছয় আনা ওজনের।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করি। আনোয়ারা ও আছিয়ার গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তখনো অবশ্য দুজন মন্দির থেকে বের হননি। বিপুলসংখ্যক ভক্তের ভিড়ের মধ্য থেকে তাদের শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।’

চুরির কৌশল সম্পর্কে ওসি ইখতিয়ার উদ্দিন আরও বললেন, ‘চুরির সঙ্গে জড়িত দুজনই ভিন্ন ধর্মাবলম্বী। তবে আনোয়ারা শাড়ি পরে হাতে শাঁখা ও কপালে সিঁদুর দিয়ে মন্দিরে প্রবেশ করেন। আছিয়া থ্রিপিস পরা থাকলেও আনোয়ারার সঙ্গে যাওয়ায় তাকে আলাদা করা যাচ্ছিল না। পূজারির বেশে মন্দিরে প্রবেশ করেন তারা। বেশভূষায় তাদের সন্দেহ করার মতো কিছু ছিল না।’

আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানালেন ওসি।

এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

পূজারিচুরিগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!