Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কোটি টাকার স্বর্ণ লুট, এক আসামি ধরতেই পার ২ বছর

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৬:৪৮
কোটি টাকার স্বর্ণ লুট, এক আসামি ধরতেই পার ২ বছর

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে কোটি টাকার স্বর্ণালংকার লুটের একটি ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি করেছিল। দুই বছর ধরে তদন্তের পর ঘটনায় জড়িত মাত্র একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে উদ্ধার করা যায়নি এক রতি স্বর্ণালংকারও।

পিবিআই কর্মকর্তারা জানালেন, ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোনের সূত্র ধরে মোহাম্মদ সাজু মিয়া (৩৭) নামে একজনকে গত রবিবার ঢাকার গোলাপবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। পরদিন আদালতে জবানবন্দি দিয়ে সাজু জানান, তিনি পুরো ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরও ৬ জন।


আরও পড়ুন

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন মাহদী হাসান

১৮ আগস্ট ২০২৬

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই (মেট্রো) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুর রশীদ বললেন, ‘ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মামলায় কারও নাম উল্লেখ করেননি। কাউকে চিনতে পারা কিংবা সন্দেহ করার কথাও জানাননি। রাত পৌনে ১০টার দিকের ঘটনা। এলাকায় আলোর স্বল্পতা ছিল। সিসি ক্যামেরার ফুটেজে জড়িতদের চেহারা ভালোভাবে আসেনি। এরপরও আসামি শনাক্তের পর গ্রেপ্তারে মাসখানেক সময় লেগেছে। সাজু মিয়া বারবার অবস্থান বদল করছিলেন। গাইবান্ধা, মাদারীপুর, ঢাকার বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান চালাতে হয়েছে।’


২০২৪ সালের ৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী পুলক দাশ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। তিনি চট্টগ্রাম নগরীর হাজারী লেইনের নবরূপা শিল্পালয় নামে একটি স্বর্ণালংকার তৈরির কারখানার মালিক।


আরও পড়ুন

‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

১৭ আগস্ট ২০২৬

মামলায় পুলক দাশ অভিযোগ করেন, মামলার ১১ দিন আগে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর তিনি নগরীর নিউ মার্কেট থেকে অটোরিকশায় করে ফিরছিলেন। নগরীর কেসিদে রোডে শহীদ মিনারের নিচে ৭-৮ জন লোক ডিবি সদস্য পরিচয়ে অটোরিকশার গতিরোধ করেন। এদের মধ্যে একজনের হাতে ওয়াকিটকি ও হাতকড়া ছিল। তাকে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরানো হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায়।



যাত্রাপথে তাকে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি ও মারধর করে প্রায় ৭৮ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, নগদ প্রায় ১৮ লাখ টাকা ও মোবাইল, হাতঘড়িসহ সোয়া এক কোটি টাকার মালামাল লুট করে নেয়।


পিবিআইয়ের ভাষ্য, মামলাটি প্রথমে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

এসআই আব্দুর রশীদ বললেন, ‘ছিনতাই করা মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করি। কুমিল্লার চান্দিনা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করি। কিন্তু আসামি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে নিউ মার্কেটের সিসিটিভির কিছু ফুটেজ পাই। সেখানে সাজু শনাক্ত হয়। তাকে নিউ মার্কেটে ব্যবসায়ী পুলক দাশকে অনুসরণ করতে দেখা গেছে।’

সাজুর জবানবন্দিতে ঘটনায় জড়িত বাকি আসামিদের নাম-পরিচয় প্রকাশ হওয়ায় তাদের দ্রুত গ্রেপ্তার সম্ভব হবে বলে জানালেন এসআই রশীদ।

চট্টগ্রামস্বর্ণ লুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ