Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘জনগণের পুলিশ হতে চাই, নিপীড়নের নয়’

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:৩১
‘জনগণের পুলিশ হতে চাই, নিপীড়নের নয়’

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী— আগামীর সময়

‘আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়নের পুলিশ নয়। জনগণের আস্থা ও অংশগ্রহণ ছাড়া আধুনিক পুলিশিং সম্ভব নয়’— এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।

আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক জোরদার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সমসাময়িক বিভিন্ন কাজ নিয়ে জানতে চাওয়া হয় ও প্রশ্ন করা হয় সিএমপি কমিশনারের কাছে। প্রশ্নের উত্তরে তিনি জানান, আইন প্রয়োগের চেয়ে আইন মানার সংস্কৃতি গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বললেন, ‘সেখানে রাস্তার মাঝখানে কেবল একটি হলুদ দাগ থাকলেও মানুষ নিয়ম মেনে চলে। আমাদের দেশেও মানুষের মননে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

২৫ জুলাই ২০২৬

সাংবাদিকদের সমাজের দর্পণ ও পুলিশের চোখ উল্লেখ করে সিএমপি কমিশনার বলছিলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য আমরা গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করি এবং অনেক ক্ষেত্রেই তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বন্দরনগরী চট্টগ্রামকে একটি স্বস্তিদায়ক ও ভারসাম্যপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে বিশেষ জোর দেওয়া হবে।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বললেন, ‘পুলিশ যেমন জনগণের জন্য কাজ করে সাংবাদিকও জনগণকে জানানোর জন্যই কাজ করে তাই উভয়ের মধ্যে একটি সুন্দর সম্পর্ক থাকা প্রয়োজন।’

প্রবীণ সাংবাদিক ওসমান গণি মনসুর আশা প্রকাশ করে বললেন, ‘নতুন কমিশনারের নেতৃত্বে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।’

আলোচনায় সাংবাদিক নেতারা জানান, আগে সিএমপি কমিশনারদের সঙ্গে সহজে যোগাযোগ করা গেলেও বর্তমানে তথ্য পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তারা তথ্যপ্রাপ্তি সহজ করার জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের আত্মসমালোচনার তাগিদ দিয়ে বক্তারা বলেন, সাংবাদিক পরিচয়ে কেউ অপকর্মে জড়ালে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম. এ. মালেক। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।

চট্টগ্রামচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশহাসান মো. শওকত আলী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’