Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ভুল করলে আমাকে টেনে নামিয়ে দেবেন: সাঈদ আল নোমান

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
ভুল করলে আমাকে টেনে নামিয়ে দেবেন: সাঈদ আল নোমান

বক্তব্য রাখছেন বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান। ছবি: আগামীর সময়

ভুল ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, ‘আমার দ্বারা যদি কোথাও ভুল হয়, আমাকে আপনারা টেনে ধরে নামিয়ে দেবেন। এ কথা জনসম্মুখে বলার মতো সৎসাহস আমি রাখি। সেই সাহস এসেছে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপ্রেরণায়।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী) এলাকার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এ সভার আয়োজন করে। এতে এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেকের সন্তান, অনেকের আত্মীয় জীবন দিয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন। অন্ধ হয়েছেন। কোনো না কোনো কিছু হারিয়েছেন। ২০২৪ সালের জুলাই যদি না আসত, একটা নির্বাচন হতো না। আমি ভালো-মন্দ যা-ই হই, আপনাদের মাধ্যমে নির্বাচিত হতে পারতাম না। এমন একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে কখনো কিছু বলার সুযোগ পেতাম না।’

আরও পড়ুন

সন্দ্বীপ চ্যানেলে দুই শতাধিক যাত্রী নিয়ে আটকে গেল ফেরি

০৩ সেপ্টেম্বর ২০২৬

তিনি বলেন, ‘যাদের জন্য দেশ আজকের অবস্থায় এসেছে, তাদের জন্য আমাদের অনেক ঋণ বাকি আছে। তাদের ঋণ পরিশোধ করতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি মনে করি, আমরা নির্বাচিত হয়েছি ইনসাফ পুনঃপ্রতিষ্ঠার জন্য। আজ বলে যাচ্ছি, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, সাড়ে চার বছর পর আমি আর মনোনয়ন চাইব না। আমি আর রাজনীতি করব না।’

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, ‘ভবিষ্যৎ জীবনে আরও বড় অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বে প্রযুক্তিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে প্রযুক্তির পাশাপাশি মেধা, জ্ঞান ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিজেদের কোনো সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের স্থবিরতা ও মেধার অবমূল্যায়ন দূর করে তরুণ প্রজন্মকে সততা, যোগ্যতা ও মেধার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।’

বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বক্তব্য দেন।

সাঈদ আল নোমানচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise