Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সন্দ্বীপ চ্যানেলে দুই শতাধিক যাত্রী নিয়ে আটকে গেল ফেরি

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২
সন্দ্বীপ চ্যানেলে দুই শতাধিক যাত্রী নিয়ে আটকে গেল ফেরি

আটকা পড়া ফেরিতে বসে আছেন যাত্রীরা। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে সন্দ্বীপ চ্যানেলে যাত্রী ও যানবাহন নিয়ে আবারও পলিমাটিতে আটকে গেছে ফেরি ‘কপোতাক্ষ’।

আবহাওয়া সতর্কতার কারণে চার দিন বন্ধ থাকার পর বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পর নাব্যতাসংকটের কারণে ফেরিটি আটকে পড়ে।

ফেরির কর্মকর্তারা আনুমানিক ১০০ জন যাত্রীর কথা বললেও ভুক্তভোগীদের দাবি, ফেরিতে দুই শতাধিক যাত্রী রয়েছেন। এ ছাড়া দুটি বাস, সাতটি ট্রাকসহ বেশ কয়েকটি ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে ফেরিতে।

অভিযোগ উঠেছে, চ্যানেলে ড্রেজিংয়ের অভাব এবং জোয়ার-ভাটার সময়সূচি না মানায় পলিমাটিতে আটকে যায় ফেরিটি। বিআইডব্লিউটিএর উপপরিচালক (পোর্ট অফিসার) নয়ন শীল এই ঘটনার জন্য ফেরির মাস্টারের গাফিলতিকে দায়ী করেছেন।

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ

০৩ সেপ্টেম্বর ২০২৬

তবে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানিয়েছেন, রাতের জোয়ারে ফেরি না ভাসলে বিকল্প উপায়ে টেনে সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, সন্ধ্যার পর থেকে ভাটার কারণে ফেরিটি আটকে আছে। যাত্রী ছাড়াও ট্রাক ও অন্যান্য যানবাহন রয়েছে। জোয়ার এলে পানি বাড়বে, তখন সেটি গন্তব্যের দিকে ছুটে যাবে।

অন্ধকার সাগরে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফেরিতে সুপেয় পানি ও খাবারের তীব্র সংকট তৈরি হয়েছে। ক্যানটিনে চড়া দামে খাবার বিক্রির অভিযোগও তুলেছেন যাত্রীরা।

আরমান জারিফ নামের এক যাত্রী জানান, ১০ টাকার চানাচুর ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। চারদিকে পানি ও কাদা থাকায় যাত্রীদের ঘাটে নেমে যাওয়ারও সুযোগ নেই।

উল্লেখ্য, সন্দ্বীপ চ্যানেল নিয়মিত খনন না করায় জোয়ার ছাড়া পন্টুনে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবর একই স্থানে কপোতাক্ষ ফেরিটি আটকে গিয়েছিল। প্রায় ২৫ ঘণ্টা পর তিনটি টাগবোটের সাহায্যে ফেরিটিকে উদ্ধার করা হয়।

সন্দ্বীপফেরিকপোতাক্ষচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise