Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আগামীর সময়কে নাবিক

ইরান যে জাহাজকে নিরাপত্তা দিচ্ছে সেই জাহাজ পাড়ি দিতে পারছে হরমুজ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২৩:৪৯
ইরান যে জাহাজকে নিরাপত্তা দিচ্ছে সেই জাহাজ পাড়ি দিতে পারছে হরমুজ

ছবিঃ আগামীর সময়

ইরান-আমেরিকা যুদ্ধবিরতির পর বুধবার সকালে পারস্য উপসাগর থেকে যাত্রা করেছিল বাংলাদেশি পতাকাবাহি জাহাজ 'বাংলার জয়যাত্রা'। বৃহস্পতিবার দিনভর চলে শুক্রবার ভোরের আগেই সেটি পৌঁছার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে। এরপর জাহাজে থাকা সার নিয়ে সেটি রওনা দেয়ার কথা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

'বাংলার জয়যাত্রা' জাহাজে এডিশনাল চিফ অফিসার প্রনয় সেনের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ যোগাযোগ করতে সক্ষম হয় আগামীর সময়ের বিশেষ প্রতিবেদক আসিফ সিদ্দিকী।

প্রশ্ন : কেমন আছেন, কি অবস্থা এখন?

উত্তর : আমরা এই মুহুর্তে হরমুজ থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে। সাড়ে ১০ নটিক্যাল মাইল গতিতে চললে বৃহস্পতিবার মাঝরাতের মধ্যেই হরমুজের সরু প্রণালী পাড়ি দেওয়ার কথা ছিল। একই গতিতে চলে শুক্রবার সকালেই জাহাজটি পণ্য নিয়ে পৌছাতো ফুজাইরা বন্দরে। কিন্তু এখন জাহাজটি গন্তব্যে পৌঁছানোয় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই মুহুর্তে হরমুজ প্রনালী প্রায় বন্ধ। কোন জাহাজ পাড়ি দিতে আমরা দেখছি না।

প্রশ্ন : তাহলে কি করবেন এখন?

উত্তর : আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি আশপাশের পরিস্থিতি। আমরা বুঝেছি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া পাড়ি দেয়া সম্ভব না এ হরমুজ। এজন্য আমরা দু’ভাবে যোগাযোগ করে চেষ্টা করছি অনুমতি পাবার। একটি হচ্ছে, জাহাজে থাকা ভিএইচএফ চ্যানেলের মাধ্যমে। দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের মাধ্যমে। বাংলাদেশের ইরানি দুতাবাসের অনুমতি আদায়ের চেষ্টা। এর যে কোন অনুমতি নিতে পারলে আমরা হরমুজ পাড়ি দিতে পারব।

প্রশ্ন : আপনার বাড়ি তো চট্টগ্রাম?

উত্তর : আমি চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাশ করেছি। বাড়ি চট্টগ্রামে।

প্রশ্ন : বাংলাদেশি জাহাজের ব্যাপারে ইরানের মনোভাব কেমন?

উত্তর : আমরা এমনভাবে এগুচ্ছি যাতে ইরান এই জাহাজকে হুমকি মনে না করে। এজন্য সতকর্তা হিসেবে প্রয়োজনে আমরা আরব-আমিরাতের মিনা সাকর বন্দরে অবস্থান নেওয়ার পরিকল্পনা নিয়েছি। অপেক্ষায় আছি ইরানের অনুমতির।

প্রশ্ন : যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন কেমন?

উত্তর : ইরান-আমেরিকার যুদ্ধবিরতি কার্যকরের পর বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ পাড়ি দিতে সক্ষম হয়েছে শুধুমাত্র সম্মুখ সারিতে থাকা ১৪টি পণ্যবাহী জাহাজ। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকে হরমুজ পুনরায় বন্ধের ঘোষণা আসে ইরান থেকে। ফলে হরমুজের দুপাশে অন্তত তিন হাজারের মতো আটকা পড়েছে জাহাজ।

প্রশ্ন : হরমুজ প্রণালীতে থাকা কোনো জাহাজে সমস্যা হচ্ছে কি-না?

উত্তর : সমস্যার ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ আরো বেশি সতকর্তার সাথে পথ চলছে এখন।

প্রশ্ন : হরমুজ দিয়ে জাহাজ পাড়ি দেওয়ার ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি রয়েছে?

উত্তর : হরমুজ দিয়ে এখন পণ্যবাহী জাহাজগুলো পাড়ি দিতে পারছে না নিজে থেকে। কারণ, মূল চ্যানেলে বিপুল মাইন পোঁতা আছে। ফলে সেটি যেকোনো সময় বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। ইরানি বাহিনী যে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিচ্ছে কেবল সেই জাহাজগুলোই পাড়ি দিতে পারছে হরমুজ।

জাহাজহরমুজ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise