পাচারকালে সাগরে ট্রলার থেকে সার জব্দ
প্রতিবেদক, চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে একটি ট্রলারে তল্লাশি করে সার জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি: আগামীর সময়
মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে একটি ট্রলারে তল্লাশি করে সাড়ে ২২ হাজার কেজি সার জব্দ করেছে কোস্ট গার্ড।
গতকাল শুক্রবার পতেঙ্গা বন্দরের বহির্নোঙ্গরে এ অভিযান চালানো হয়।
আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের ট্রলারের লোকজন পালিয়ে যান। ট্রলার থেকে ৪৫০ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়।







