Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্রতিমন্ত্রীর ডিও লেটারে শূন্য থানায় দেড়মাস পর ওসি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২২:২৮
শেয়ার করুন:
প্রতিমন্ত্রীর ডিও লেটারে শূন্য থানায় দেড়মাস পর ওসি

পুলিশ কমিশনারের কার্যালয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আধা সরকারি (ডিও) পত্রে যোগদানের ১৭ দিনের মাথায় চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করা হয়েছিল। দেড় মাস শূন্য থাকার পর সেই চেয়ারে একজনকে বসার আদেশ দিলেন নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

এছাড়া নগরীর আরও পাঁচ থানার ওসি পদে রদবদলের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার। ছয় থানার মধ্যে দুজনের থানা পরিবর্তন হলেও চারটিতে এসেছেন নতুন ওসি।

আজ রবিবার সন্ধ্যায় সিএমপি কমিশনার এ আদেশ জারি করেন বলে জানালেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। তিনি বললেন, ‘তিন থানার ওসি সিএমপির বাইরে বদলি হওয়ায় সেখানে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি তিনটি স্বাভাবিক রদবদল প্রক্রিয়ার অংশ।’

আরও পড়ুন

ছাত্র অধিকার নেতাসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

২৩ আগস্ট ২০২৬

গত ৫ জুলাই নগরীর সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। সে সময় পুলিশ কর্মকর্তাদের মারফতে জানা গিয়েছিল, গুরুতর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শরীফকে প্রত্যাহারের আদেশ হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের একটি ডিও লেটারের ভিত্তিতে।

একজন প্রতিমন্ত্রীর ডিও লেটারে ওসি প্রত্যাহারের ঘটনা নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল। এরপর গত এক মাস ১৮ দিন ধরে ওই থানার পরিদর্শক (তদন্ত) ওসির নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন আদেশে সিএমপির বিশেষ শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাকি পাঁচ থানার মধ্যে বদলিজনিত কারণে শূন্য হওয়া বায়েজিদ বোস্তামি থানায় কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন এবং হালিশহর থানায় নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক জয়নাল আবেদীন মন্ডলকে বসানো হয়েছে।

খুলশী থানার ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় বদলি করে নগর বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিমকে খুলশী থানায় বসানো হয়েছে। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানায় ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমচট্টগ্রামসিএমপি কমিশনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে