Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্র অধিকার নেতাসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:৪৭
ছাত্র অধিকার নেতাসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

অভিযুক্ত তিন শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরতে আসা এক ব্যাংকারকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম শাওনসহ আরও দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে। 

ওই ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের নিরাপত্তা চেয়ে আজ র‌বিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বরিশাল বন্দর থানায় দুটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা আ: রাজ্জাক মোল্লা। 

অভিযুক্ত অন্য দুই শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের, ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ইশরাক।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অনিক এবং ইশরাককে একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

তবে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অভিযুক্ত  রাশেদুল ইসলাম শাওন বলেছেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। আমরা তাদের নদীরপাড়ে আপত্তিকর অবস্থায় ধরেছি এবং পরে তাকে বাইকে করে ক্যাম্পাসের সামনেও দিয়ে গেছি। যেই অভিযোগ করেছে তার ভিত্তিতে আমি বলব ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ চেক করার জন্যে তাহলেই সত্যিটা জানতে পারবেন।’

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত ৯টার দিকে জনতা ব্যাংক কর্মকর্তা আ: রাজ্জাক মোল্লা তার এক বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসের পাশের মেরিন একাডেমি রাস্তায় ঘুরতে যান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ওই তিন শিক্ষার্থী তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক হিসেবে পরিচয় দিলে অভিযুক্তরা তার বিরুদ্ধে 'অসামাজিক কর্মকাণ্ডের' মিথ্যা অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করেন।

আরও পড়ুন

বর সাজার বদলে সাজলেন কাফনে

২৩ আগস্ট ২০২৬

ভুক্তভোগী রাজ্জাক মোল্লা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করলে অভিযুক্ত শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মাথায়, মুখে ও বুকে ঘুষি মারেন এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করেন। পরবর্তীতে জোরপূর্বক টাকা আদায়ের লক্ষ্যে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। বুথে তার ব্যবহৃত কার্ড কাজ না করায়, পরবর্তীতে ৩ নম্বর গেটের বিপরীত পাশের একটি বিকাশ দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে জোরপূর্বক টাকা উত্তোলন করিয়ে নেন অভিযুক্তরা।

অভিযোগে বলা হয়, অভিযুক্তদের এই ব্যাংক বুথে নিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজও সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আ: রাজ্জাক মোল্লা বলেছেন, ‘ক্যাম্পাসের পাশের রাস্তায় ঘুরতে গিয়ে এমন নৃশংস হামলা ও চাঁদাবাজির শিকার হয়ে আমি চরম আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এটি আমার জন্য শারীরিক, মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিকর।’

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর  রহমান বলছেন, ‘অভিযোগের সত্যতা মিললে আমরা সাংগঠনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

বরিশাল বন্দর থানা পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আমরা আপাতত প্রাথমিক অভিযোগ নিচ্ছি পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’

প্রক্টর মেহেদী হাসান সোহা‌গের ভাষ‌্য, আমি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাহিরে, বিধি অনুযায়ী আমার তেমন কিছু করার সুযোগ নেই। তবুও অভিযোগ যেহেতু আসছে আমরা বিধিমোতাবেক ব্যবস্থা নেব।

বরিশাল বিশ্ববিদ্যালয়ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজিছাত্র অধিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক