Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বর সাজার বদলে সাজলেন কাফনে

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:০৮
বর সাজার বদলে সাজলেন কাফনে

কনের বাড়িতে বরের বসার জায়গা

রাতে কনের বাড়িতে গায়ে হলুদ গিয়েছিলেন বর। হলুদ শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বর মাহিন। এতে থেমে গেছে বিয়ের সব আয়োজন। আনন্দের বদলে দুই পরিবারেই চলেছে শোক।

শনিবার (২২ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে ঘটে এ দুর্ঘটনা। ঘটে। আজ রবিবার (২৩ আগস্ট) বর সেজে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল মাহিনের। কিন্তু বর সাজার বদলে তাকে মোড়ানো হলো কাফনের কাপড়ে।

নিহত মাহিনের বাড়ি রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নে। আর কনের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে।

স্থানীয়দের ভাষ্য, মাহিন ও কনে দুজনের বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা প্রাপ্তবয়স্ক না হওয়ায় দুই দিন আগে চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শনিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। এতে বর মাহিনও অংশ নেন।

কনের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের দাওয়াতের জন্য রান্না করা খাবারের হাঁড়ি-পাতিল এলোমেলো অবস্থায় পড়ে আছে। খালি পড়ে আছে বরের বসার স্থান। অতিথিদের বসানোর জন্য আনা প্লাস্টিকের চেয়ারগুলোও আর বসানো হয়নি।

আরও পড়ুন

ফার্মেসিতে ডেকে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ‘জামায়াত কর্মীর’ বিরুদ্ধে

২৩ আগস্ট ২০২৬

নিহত মাহিনের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বললেন, ‘গায়ে হলুদ থেকে ফেরার পথে এক কিশোর মারা গেছে। তার বয়স কম ছিল। দুইদিন আগেই তার বিয়ে হয়েছিল। এরপরও আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন হয়। সেখানে ছেলেটি অংশগ্রহণ করে। রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলেটি মারা যায়। তার দাফনও সম্পন্ন হয়েছে।’

কনের মামা জাহেদুন সোহেল জানান, ‘তার ভাগনির গত রাতে গায়ে হলুদ ছিল। সেখানে বরও আসে। কিন্তু রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বর মারা যায়।’

তিনি আরও বলেছেন, ‘বর ও কনের বয়স ১৪-১৫। এজন্য দুইদিন আগেই তাদের বিয়ে হয়। রবিবার বরযাত্রী যাওয়ার কথা ছিল। শনিবার রাতে গায়ে হলুদে সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু হলুদ শেষে সকল আনন্দ বিষাদে রূপ নিয়েছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সেই খোঁজ পাওয়া যায়নি। আর বিস্তারিত ঘটনাও জানা নেই।’

লক্ষ্মীপুররায়পুরমাহিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে