Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

সবজি-মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা!

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:২৫
সবজি-মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা!

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে শাক-সবজি, ডিম ও নিত্যপণ্যের দাম। মাছ-মুরগিসহ প্রায় সব ধরনের পণ্যের বাজারে চলছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে সবজি-মুরগিসহ বিভিন্ন পণ্যের কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। আলু ৩৫ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ১৩০ টাকা, ঝিঙে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ও বেগুনের দাম ৮০ থেকে ৯০ টাকা।

এ ছাড়া লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি এবং গাজর ১২০ টাকা দরে।

মুরগির বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি, যা দুই দিন আগেও ছিল ১৭০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকা কেজি দরে।

সামুদ্রিক মাছের দামও বেড়েছে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা। সুরমা মাছ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকা, আইড় মাছ আকারভেদে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, গুলশা মাছ ১ হাজার টাকা, লাল কোরাল ৯০০ টাকা, রূপচাঁদা ১ হাজার ৪০০ টাকা এবং লইট্টা মাছ ৩০০ টাকা কেজি দরে।

দেশি মাছের দামও বেড়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪০০ টাকা, কাতলা ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে।

বিক্রেতা জাহাঙ্গীর আলম জানালেন, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে মাছের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে মাছের দাম বেড়েছে।

ডিমের বাজারেও বেড়েছে দাম। আগের সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হওয়া ডিম এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা ডজন। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়।

বাজার করতে আসা নাসির উদ্দিন বলেছেন, ‘সবজির বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে। ডিমের দামও বেড়ে গেছে। গত সপ্তাহে ১১০ টাকায় ডিম কিনেছি, এখন সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।’

বাজারের বিক্রেতাদের দাবি, বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলেই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বিক্রেতা মোহাম্মদ মিন্টু জানালেন, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে। ঝড়-বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ায় সরবরাহ কমে গেছে। আর সে কারণেই প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। 

বাজার দরসবজি-মুরগিদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়