Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বাবার অসুস্থতার কথা বলে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২০:২৯
বাবার অসুস্থতার কথা বলে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়

স্কুল থেকে ফিরছিল সাত বছর বয়সী শিশুটি। পথে সামনে এসে দাঁড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা। সেখানে বসা শিশুটির চাচা জানালেন, তার বাবা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাকে যেতে বলেছে। সরল বিশ্বাসে শিশুটি উঠল অটোরিকশায়। সেই চাচা তাকে বাসায় নিয়ে আটকে রাখেন দুই দিন।

তথ্য পেয়ে পুলিশ অটোরিকশার সূত্র ধরে চাচাসহ তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় শিশুটিকে।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

অপহৃত শিশুটির বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে। পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা স্কুলের নার্সারির ছাত্রী।

তাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ রাকিব (২২), মোহাম্মদ ফয়সাল (৩২) ও জাহাঙ্গীর আলম (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে অপহরণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজনের মধ্যে ফয়সাল শিশুটির বাবার মামাতো ভাই।

পুলিশের ভাষ্য, গত সোমবার (২০ জুলাই) স্কুল থেকে ফেরার পথে শিশুটি অপহরণের শিকার হয়। স্কুল ছুটির পরও বাসায় না ফেরায় তার বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের যৌথ দল ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাটির মালিক হিসেবে ফয়সালকে শনাক্ত করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে ঘটনার সময় অটোরিকশায় থাকা ফয়সালসহ তিনজনকে গ্রেপ্তার করে।

আজ বুধবার সকালে উপজেলার সরফভাটা ইত্যাদি মোড় এলাকায় ফয়সালের ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

চাচা ফয়সালই শিশুটিকে অপহরণের মূল পরিকল্পনাকারী বলে জানালেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়াত হোসেন। বললেন, ‘ফয়সালের পরিকল্পনা ছিল একেবারে নিখুঁত। তাকে যাতে শিশুটির সন্দেহ না করে, সেজন্য অপহরণ করে শিশুটিকে নিজের বাসায় আটকে রেখে আবার পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজির নাটকও করে।’

কী কারণে শিশুটিকে অপহরণ করেছিল? জবাবে এএসপি বেলায়াতের ভাষ্য, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটির বাবা ও ফয়সাল একই সঙ্গে বিদেশে ছিলেন। আবার একসঙ্গে তারা ফেরত আসেন। সম্ভবত তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ আছে। এর জেরে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল ফয়সাল।’

শিশুঅপহরণচট্টগ্রাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise