Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্ধুই খুনী মৌসুমী হিজড়ার, ধরিয়ে দিল সিসি ক্যামেরা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
বন্ধুই খুনী মৌসুমী হিজড়ার, ধরিয়ে দিল সিসি ক্যামেরা

গ্রেপ্তার মোমিন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া নেত্রী ‘গুরুমা’ মৌসুমীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে গভীর রাতে মোমিন নামে ওই যুবককে মৌসুমীর ঘর থেকে বের হতে দেখা যায়। গ্রেপ্তারের পর মোমিন টাকা নিয়ে বিরোধের জেরে শ্বাসরোধ করে মৌসুমীকে হত্যার কথা স্বীকার করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ মোমিনের (৩৪) বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। হিজড়া সম্প্রদায়ের আরেক নেত্রী ফাল্গুনীর কথিত স্বামী হিসেবে তিনি কমিউনিটিতে পরিচিত।

শনিবার সকালে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) লাশ উদ্ধার হয়। তাদের বাড়ি কুমিল্লা জেলায়।

পুলিশের ভাষ্য, প্রতিবেশি পাখি হিজড়া দরজা খোলা দেখে মৌসুমীর বাসায় প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় তার বাবা রুস্তম আলী খুলশী থানায় হত্যা মামলা করেন।


আরও পড়ুন

পাকিস্তানি সমর্থকদের কটূক্তির শিকার ভারতীয় নারী ক্রিকেটার

০৭ সেপ্টেম্বর ২০২৬

সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে খুনী শনাক্ত হয়েছে বলে জানালেন খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম। তিনি আগামীর সময়কে বললেন, ‘প্রতিবেশীরা বলেছিলেন, গভীর রাতে মৌসুমী হিজড়ার ঘর থেকে তারা বাগবিতণ্ডার শব্দ শুনেছিলেন। এ তথ্যকে সূত্র ধরে ফুটেজ যাচাই-বাছাই করা হয়। মোমিনকে গত শুক্রবার রাত ১টা ১৪ মিনিটে মৌসুমীর ঘরে ঢুকতে দেখা যায়। রাত ৩টা ৫২ মিনিটে বেরিয়ে যান। মোমিন শনাক্ত হওয়ার পর তার মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।’


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই নাসিম বললেন, ‘ফাল্গুনী হিজড়ার স্বামী পরিচয়ে তার বাসায় থাকেন মোমিন। ফাল্গুনীর অজ্ঞাতে মৌসুমীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। এর বিনিময়ে মৌসুমী কখনো তাকে ৫ হাজার, কখনো ১০ হাজার কিংবা তার বেশি টাকা দিতেন। গত শুক্রবার রাতে শারীরিক সম্পর্কের পর মোমিন ৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু মৌসুমী তাকে দেড় হাজার টাকা দিতে রাজি হন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে মৌসুমীর গলায় নাইলনের ফিতা পেঁচিয়ে টান দেন মোমিন। এতে মৌসুমী লুটিয়ে পড়েলে অজ্ঞান হয়ে গেছেন ভেবে মোমিন বেরিয়ে চলে যান।’

মৌসুমী হিজড়ার বাসা থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল নিয়ে যাওয়ার বিষয়ে মোমিন এখনো মুখ খোলেননি বলে জানালেন এসআই নাসিম।

মৌসুমী হিজড়াখুনহিজরাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    advertiseadvertise