Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গান ও কথায় মাটি-মানুষের শিল্পী গফুর হালীকে স্মরণ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:২৬
গান ও কথায় মাটি-মানুষের শিল্পী গফুর হালীকে স্মরণ

আব্দুল গফুর হালির ৯৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে অতিথিরা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি- আগামীর সময়

'সোনা বন্ধু তুই আমারে করলিরে দেওয়ানা’ কিংবা ‘মনের বাগানে ফুটিল ফুল রে' — চট্টগ্রামের মানুষের মুখে মুখে ফেরা এরকম অসংখ্য গানের স্রষ্টা আবদুল গফুর হালী। তার গানে শুধু প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিকতার কথাই নেই; আছে চট্টগ্রামের মাটি, মানুষের জীবন, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও লোকজ সংস্কৃতির গল্প। চাটগাঁইয়া ভাষাকে গানের শক্তিতে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া এই কিংবদন্তি শিল্পীকে তার ৯৮তম জন্মবার্ষিকীতে স্মরণ করা হয় গান, আলোচনা আর স্মৃতিচারণে।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

আলোচনায় বক্তারা বলেছেন, গফুর হালীর গুরুত্ব শুধু তার বিপুলসংখ্যক গান রচনায় নয়; চট্টগ্রামের মানুষের মুখের ভাষা ও জীবনকে শিল্পের মর্যাদা দেওয়াই তার বড় অবদান। দীর্ঘ সংগীতজীবনে তিনি আঞ্চলিক গান, মাইজভাণ্ডারী ও মরমি সংগীতকে সমৃদ্ধ করেছেন। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের মতো শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় বহু গানের পেছনেও রয়েছে তার কথা ও সুর।

আরও পড়ুন

১০ লাখ শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস

১৩ আগস্ট ২০২৬


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, আবদুল গফুর হালী চাটগাঁইয়া গানে বাঁকবদল ঘটিয়েছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের নবযুগের স্রষ্টা। তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান তিনি।

উপাচার্য বলেছেন, ‘মানুষ তার সৃষ্টির মধ্য দিয়েই বেঁচে থাকেন। গফুর হালীর সৃষ্টি সংরক্ষণে রিসার্চ সেন্টারের উদ্যোগ গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মানুষের ভালোবাসা, আকাঙ্ক্ষা ও নানা অনুভূতি তার গানে উঠে এসেছে।’ হারিয়ে যাওয়া গুণী শিল্পীদের খুঁজে বের করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ চালুর কথাও জানান তিনি।

কবি ও কথাসাহিত্যিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেছেন, ‘গফুর হালীর মতো লোকজ শিল্পীরা দীর্ঘদিন তথাকথিত অভিজাত সংস্কৃতির কারণে বঞ্চনার শিকার হয়েছেন। জাতীয় পর্যায়ে তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। গফুর হালী ছিলেন মাটির মানুষ।’ 

বিশেষ অতিথি লেখক ও গবেষক, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. সেলিম জাহাঙ্গীর বললেন, ‘গফুর হালীকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবান গবেষণা হয়েছে। তার গান জার্মান ভাষায় অনূদিত হওয়া চট্টগ্রামের লোকসংস্কৃতির জন্য বড় অর্জন। গফুর হালীকে নিয়ে আরও গবেষণা হলে চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুনভাবে জানা সম্ভব।’

আরও পড়ুন

বাবা খুনের আসামি ছেলে ওমান পালানোর পথে ধরা

১২ আগস্ট ২০২৬

আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী কল্যাণী ঘোষ মন্তব্য করেন, মাইজভাণ্ডারী গানের শিল্পী হিসেবে তার পরিচিতির পেছনে গফুর হালীর বড় অবদান রয়েছে। গফুর হালীর গান ও সুর অন্যদের মাধ্যমে ব্যবহৃত হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার বলেছেন, ‘গফুর হালী চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী ও মরমি গানের নবযুগের অন্যতম স্রষ্টা।’

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী প্রমুখ।

১৯২৯ সালের ৬ আগস্ট পটিয়ায় জন্ম নেওয়া এই শিল্পী ২০১৬ সালের ২১ ডিসেম্বর মারা যান। তার সৃষ্টি সংরক্ষণ ও প্রচারে পিএইচপি ফ্যামিলির সহযোগিতায় আবদুল গফুর হালী রিসার্চ সেন্টার কাজ করছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী কল্যাণী ঘোষ, আব্দুল মান্নান কাওয়াল, শিরিন, ডা. দীপঙ্কর দে, জিয়াউদ্দিন বাদশা, গীতা আচার্য, আলাউদ্দিন কাওয়াল ও নয়ন শীল। গানে গানে স্মরণ করা হয় বাংলাদেশের লোকজগানের কিংবদন্তি এই শিল্পীকে।

আবদুল গফুর হালীশিল্পীচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৯

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    ১২ আগস্ট ২০২৬, ১১:১২

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৩২

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    ১২ আগস্ট ২০২৬, ১৫:২৯

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    তোমাদের এই ট্রেন

    তোমাদের এই ট্রেন

    ১২ আগস্ট ২০২৬, ১২:৪৯

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪০

    সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন খায়রুল বাসার

    সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন খায়রুল বাসার

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৭

    সিলেটে ঘর থেকে প্রবীণ দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

    সিলেটে ঘর থেকে প্রবীণ দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

    ১২ আগস্ট ২০২৬, ১২:১৫

    আশ্রয়প্রার্থীদের দায়ের ভাগ ধনী ব্রিটিশদেরও নিতে বললেন বার্নহ্যাম

    আশ্রয়প্রার্থীদের দায়ের ভাগ ধনী ব্রিটিশদেরও নিতে বললেন বার্নহ্যাম

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৩১

    মায়ের অস্থি তুলতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু

    মায়ের অস্থি তুলতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু

    ১২ আগস্ট ২০২৬, ১০:৫৯

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৩২

    advertiseadvertise