Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭
সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি সব দপ্তরে প্লাস্টিকের কলমের বদলে পরিবেশবান্ধব কলম ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে রিসাইকেল্ড (পুনঃচক্রায়িত) কাগজের তৈরি কলম ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৮ জুলাই সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়গুলো নিজ অধীনস্থ দপ্তরগুলোতে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের

চিঠিতে বলা হয় ‘প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেরও অন্যতম প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ। অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনাক্রমে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বৃদ্ধি ও প্রসারে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। এ প্রেক্ষাপটে সরকারি কার্যালয়ে প্লাস্টিকের তৈরি কলমের পরিবর্তে রিসাইকেল্ড কাগজের তৈরি কলম এবং পুনঃচক্রায়িত কাগজের (রিসাইকেল্ড পেপার) ব্যবহার পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জ্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সরকারি কাজে পর্যায়ক্রমে পুনঃচক্রায়িত কাগজ (রিসাইকেল্ড পেপার) ও অন্যান্য সামগ্রীর পুনঃব্যবহার এবং পুনঃচক্রায়িত কাগজের তৈরি কলমের ব্যবহার উৎসাহিতকরণ ও অগ্রাধিকার প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


আরও পড়ুন

মন্ত্রিপরিষদ কেন অসম্মত!

২১ জুন ২০২৬


জানা গেছে, পরিবেশবান্ধব কলমের প্রধান বৈশিষ্ট্য, এটিতে প্লাস্টিকের পরিবর্তে কাগজ ব্যবহার করা হয়েছে। কাগজ, আঠা এবং শিস বাবদ প্রতিটি পরিবেশবান্ধব কলম তৈরিতে ব্যয় হয় ৩ থেকে ৫ টাকা। আর এসব কলম বিক্রি করেন ৫ থেকে ৭ টাকা দরে। কাগজের তৈরি এই কলমে কালি শেষ হলে মাটিতে রোপণ করলে জন্ম নেবে বিভিন্ন রকমের গাছ। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন হ্রাসে এই কলম ব্যবহারে কমাবে প্লাস্টিকের চাহিদা। ফিরবে পরিবেশ ও ভারসাম্য। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব কলম বানানো হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব কলম পাওয়া যাচ্ছে।


আরও পড়ুন

সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নির্দেশ

১১ আগস্ট ২০২৬


বাংলাদেশে প্রতিদিন প্রায় ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৩৬ শতাংশ পুনঃচক্রায়ণ, ৩৯ শতাংশ ভূমি ভরাট এবং অবশিষ্ট ২৫ শতাংশ সরাসরি পরিবেশে দূষক হিসেবে যোগ হচ্ছে। সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ প্লাস্টিক বর্জ্যের মধ্যে সবচেয়ে মারাত্মক। কারণ এসব প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার ফলে খাল, নদী ও নালার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ২০০২ সালে আইন করে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও যথাযথ প্রয়োগের অভাবে দেশে প্রায় ১২০০ কারখানায় পলিথিন তৈরি হচ্ছে। এগুলোর অধিকাংশই রাজধানী ঢাকাকেন্দ্রিক।

সরকারদপ্তরকাগজকলমমন্ত্রিপরিষদ বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর